29.9 C
Kolkata

মেধার জোরে সংসদে বক্তব্য রাখবেন কোচবিহারের অনৈতা

Must Read

ওয়েব ডেস্ক: মেধার জোরে সংসদে (Parliament) বক্তব্য রাখবেন কোচবিহারের (Cooch Behar,) মেয়ে। মেধার জোরে সংসদে বক্তব্য রাখতে চলেছেন অনৈতা রক্ষিত (Cooch Behar Girl Anaita Raksh)। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে সাধারণ সাংসদের মতো বক্তব্য রাখবেন তিনি। সারা দেশ থেকে মোট ১২ জন এই সুযোগ পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম কোচবিহারের গুড়িয়াহাটি ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামাপ্রসাদ কলোনি নিবাসী অনৈতা। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। মেয়ের সাফল্যে খুশি অনৈতার মা শর্মিষ্ঠাদেবীও।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজের ছাত্রী অনৈতা রক্ষিত। গত বছর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দফতর কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতায় সংবিধান বিষয়ক বক্তব্য রেখে নজর কেড়েছিলেন তিনি। এরপরেই সংসদে বক্তব্য রাখার সুযোগ আসে। জানা যাচ্ছে, বিআর আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে তাঁর জীবন নিয়ে বক্তব্য রাখতে চলেছেন কোচবিহারের অনৈতা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্পিকার সহ দেশের অন্যান্য সাংসদদের সংসদ ভবনে হাজির থাকার কথা রয়েছে। জানা গিয়েছে, সংসদে কোচবিহারের স্থানীয় সংস্কৃতি তুলে ধরা ইচ্ছা রয়েছে অনৈতার। রাজবংশী সমাজের ঐতিহ্যবাহী ‘পাটানি’ পোশাক পরে বক্তব্য রাখবেন তিনি।

আরও পড়ুন: বিদ্যুৎই নেই কলকাতার ১০০-র বেশি বুথে, কড়া নির্দেশ কমিশনের

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This