30.9 C
New York

প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ৪০ হাজার রাজ্য পুলিশের নিরাপত্তা

Must Read

কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর (Central Force) সঙ্গে ভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশও (WB State Police )। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। প্রথম দফার ভোটে কত জন রাজ্য পুলিশ থাকবে, তার হিসাব দিল নির্বাচন কমিশন (Election Commission)। একই সঙ্গে জানিয়ে দিল কোন জেলায় কত জন পুলিশকর্মী এবং আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, প্রথম দফার ভোটে ৪০ হাজার ৯২৮ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হবে।

কমিশনের দেওয়া তথ্য বলছে, প্রথম দফার ভোটে ৪০ হাজার ৯২৮ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হবে। তার মধ্যে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হবে মুর্শিদাবাদেই। তবে কেন্দ্রীয় বাহিনীর তুলনায় তা চার ভাগের এক ভাগেরও কম।প্রশাসনিক কাজের সুবিধার্থে জেলাটিকে দুটি পুলিশ জেলায় ভাগ করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৪,২১৬ জন এবং জঙ্গিপুর পুলিশ জেলায় ১,৫৫০ জন— অর্থাৎ সমগ্র জেলায় মোট ৫,৭৬৬ জন পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।কোচবিহার: ২,৩৭০ জন। মালদহ: ২,৮১৮ জন। জলপাইগুড়ি: ১,৪৬৭ জন। দার্জিলিং ও কালিম্পং: যথাক্রমে ১,১৭০ জন ও ৬২৭ জন। আলিপুরদুয়ার: ১,১৫৯ জন।শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ১,২৯০ জন। উত্তর দিনাজপুর: ইসলামপুর (১,১১৯ জন) ও রায়গঞ্জ (১,০০৪ জন) পুলিশ জেলা মিলিয়ে মোট ২,১২৩ জন।

আরও পড়ুন: ‘আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী’, বললাম চেক করো’, বিস্ফোরক অভিযোগ মমতার

জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূমে ভোট হবে এই দফায়। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ঝাড়গ্রামে ১১০৮ জন, পুরুলিয়া ৩০০৫ জন, বাঁকুড়া ৩১২৭ জন এবং বীরভূমে ৩২৪৮ জন রাজ্য পুলিশ ভোটের দায়িত্বে থাকছেন। পাশাপাশি, ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। এই তিন জেলায় যথাক্রমে ৩৯৮১ জন, ৩৩২৭ জন এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ৩১২৭ জন পুলিশ মোতায়েন করবে কমিশন। কমিশন আগেই জানিয়েছিল, প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে।

Latest News

মেধার জোরে সংসদে বক্তব্য রাখবেন কোচবিহারের অনৈতা

ওয়েব ডেস্ক: মেধার জোরে সংসদে (Parliament) বক্তব্য রাখবেন কোচবিহারের (Cooch Behar,) মেয়ে। মেধার জোরে সংসদে বক্তব্য রাখতে চলেছেন অনৈতা...

More Articles Like This