32 C
Kolkata

মর্মান্তিক ঘটনা তুরস্কে! গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : ভয়াবহ ঘটনা তুরস্কে (Turkey)। স্কুলে ঢুকে হামলা স্কুল পড়ুয়ার। ঘটনায় তিন ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। এই হামলার পর অভিযুক্ত পড়ুয়া আত্মঘাতী হয়েছে বলেই খবর।

জানা যাচ্ছে, অভিযুক্ত ছাত্র হল অষ্টম শ্রেণির পড়ুয়া (Student)। এদিন কাহরামানমারাস প্রদেশের ওই স্কুলে অভিযুক্ত বন্দুক ও কার্তুজ নিয়ে প্রবেশ করেছিল। এর পরেই স্কুলের ভিতরে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনায় দ্রুত স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও খবর : হরমুজ সংকটে ট্রাম্পকে ৪০ মিনিট ফোন মোদির! কী কথা হল দু’জনের? দেখুন বড় খবর

ভয়ে সবাই একদিক ওদিক পালাতে শুরু করে। তবে গুলির আঘাতে তিন পড়ুয়া ও এক শিক্ষক ঘটনা ঘটনাস্থলেই প্রাণ হারান। সূত্রের খবর, এর পরেই ওই আততায়ী ছাত্র নিজেকে গুলি করে আত্মঘাতী হয়। তবে কী কারণে ওই ছাত্র এমন নৃশংস ঘটনা ঘটাল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ছাত্রের বাবা এক পুলিশ কর্তা ছিলেন। মনে করা হচ্ছে, বাবার বন্দুক চুরে করে অভিযুক্ত যুবক হামলা চালায়। ঘটনার খবর পেয়ে সেখানে আসে পুলিশ। তবে তার আগে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

আইপিএলের একাধিক নিয়মে বিরক্ত শচীন! ক্রিকেটে ভারসাম্য ফেরাতে দিলেন ৩ সমাধান

ওয়েব ডেস্ক: আইপিএলে (IPL 2026) ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম (Impact Player Rule) নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে রোহিত শর্মা,...

More Articles Like This