2.3 C
New York

পড়ুয়াদের নতুন পরিচয় দিতে বড় পদক্ষেপ রাজস্থান সরকারের

Must Read

ওয়েব ডেস্ক : অনেক সময় না ভেবে বুজে নিজের সন্তানদের নামকরণ (Names) করে থাকেন অভিভাবকরা। কিন্তু ছোটবেলায় রাখা সেই নাম বড় বেলায় সমস্যা তৈরি করে। কারণ অনেক নামের কোনও মানে থাকে না। ফলে সহপাঠিদের টিটকারী শুনতে হয় শিশুদের। তবে এবার এই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল রাজস্থানের (Rajasthan) ভজনলাল শর্মার সরকার। স্কুলগুলোতে শুরু হয়েছে ‘সার্থক নাম অভিযান’।

এই অভিযানের লক্ষ্য হল, স্কুলের (Schools) খাতা থেকে ‘কালু’, ‘শয়তান’, ‘শেরু’-র মতো অর্থহীন নামগুলি সরিয়ে ফেলা। তার পরিবর্তে মর্যাদাপূর্ণ নাম বসানো। সরকারি আধিকারিকদের কথায়, অনেক সময় নামের সঠিক অর্থ না জেনে নিজেদের সন্তানের নাম দিয়ে থাকেন অভিভাবকরা। যার ফলে টিটকারীর মুখোমুখি হতে হয় তাঁদেরকে। যার ফলে শিশুর মানসিক ও আত্মবিশ্বাসে আঘাত লাগতে পারে। তাই অর্থহীন নাম বাদ দিয়ে অর্থবহ নাম দিতেই এই অভিযান শুরু হয়েছে।

আরও খবর : রাঘব চাড্ডাকে ‘জেড’ নিরাপত্তা দিল কেন্দ্র! AAP থেকে দূরত্ব বাড়তে BJP ঘনিষ্ঠ হচ্ছেন সাংসদ? দেখুন বিগ আপডেট

জানা গিয়েছে, সরকারের তরফে ইতিমধ্যে ৩ হাজার নামের (Names) তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ছেলেদের ১৪০৯টি ও মেয়েদের ১৫৪১টি নাম রয়েছে। এর মধ্যে রয়েছে বদ্রীনাথ, আরাধ্যা, অন্নপূর্ণা-র মতো নাম। তবে নাম পরিবর্তনের বিষয়টি ঐচ্ছিক বলেই জানানো হয়েছে সরকারের তরফে। এদিকে মিটিং ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে শিশুদের অভিভাবকদেরকে এ বিষয়ে বোঝানো হবে। তাদের সম্মতি হলেই শিশুদের নাম সংশোধন করা হবে।

এই অভিযানের মাধ্যমে সরকারের অন্য উদ্দেশ্য হল, সরকারি রেকর্ড থেকে অবমাননাকর রেকর্ডগুলি সরিয়ে ফেলা। জানা যাচ্ছে, রাজস্থানের একাধিক স্কুলে এমন অনেক পড়ুয়াকে চিহ্নিত করেছে সরকার, যাঁদের নাম পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ভোট না দিলে কাটা যাবে নাম! আতঙ্কে ঘরের পথে বাংলার পরিযায়ীরা

ওয়েবডেস্ক- এই বছর নির্বাচনে (2026 Assembly Election)  সবচেয়ে বড় বিষয় ছিল এসআইআর। যা শুরু থেকেই জটিলতার মধ্যে দিয়েই শুরু...

More Articles Like This