বুথের ওয়েব কাস্টিং নিয়ে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

Must Read

ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) বুথের ওয়েব কাস্টিং নিয়ে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন (Election Commission)। জানা যাচ্ছে, ভার্চুয়াল বৈঠক করবেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এই বৈঠক হবে নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিক এবং সমস্ত জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নিয়ে। বিকেল ৪টে থেকে হবে এই ভার্চুয়াল বৈঠক। রাজ্যের মুখ্যসচিব এই বৈঠকে যোগ দেবেন বলে খবর।

হাতে মাত্র আর সাত দিন। তার পর বঙ্গে শুরু হবে প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় ১৫২টি আসনে হবে ভোট। আর রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করাতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। প্রথমে একাধিক আধিকারিক বদল করা হয়েছে। বদল আনা হয়েছে পুলিশ প্রশাসনেও। এবার ভোটের কিছু দিন আগে বুথের ওয়েব কাস্টিং নিয়ে জরুরি বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও খবর : দার্জিলিং থেকে ‘গোর্খা’দের বড় প্রতিশ্রুতি শাহের!

এদিকে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে ৬টি গাইডলাইন আগেই বেঁধে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছিল, গাইডনাইনে নির্বাচনের সময় যাতে কোনোরকম অশান্তি না হয় তা দেখতে হবে। কেউ যাতে কাউকে ভয় না পায়, তা দেখার উপরেও জোর দেওয়া হয়েছে। এছাড়া, আর্থিক প্রলোভন দেখিয়ে কেউ যাতে কাউকে কেনার চেষ্টা না করতে পারে, ছাপ্পা ভোট যেন না হয়, ভোটগ্রহণ কেন্দ্র যাতে কোনোভাবে জ্যাম না হয় ও ভোটাররা যে স্থান থেকে আসছে সেখানেও যাতে জ্যাম না হয় তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ওয়েব কাস্টিং নিয়ে আগেও জানিয়েছিল কমিশন। বলা হয়েছিল, রাজ্যে ১০০% বুথ থেকেই ওয়েব কাস্টিং করা হবে। সঙ্গে জানানো হয়েছিল কোনও অবস্থাতেই এই ক্যামেরা ভোটদানের গোপনীয়তা লঙ্ঘন করবে না। কমিশনের কথায়, “আপনার দেওয়া ভোট শুধুমাত্র আপনিই জানবেন।” এসবের মাঝে এবার ওয়েব কাস্টিং নিয়ে নির্বাচন আধিকারিক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করছে কমিশন।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This