28 C
Kolkata

বরানগরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, সজল ঘোষের সভা চলাকালীন উত্তেজনা

Must Read

ওয়েবডেস্ক- ভোট আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বরানগরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ ঘিরে উত্তেজনা। বিজেপি নেতাকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে।বরানগর থানায় অভিযোগ দায়ের। বরানগর পুরসভা ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সজল ঘোষের জনসভা চলাকালীন গন্ডগোলের সূত্রপাত।

তারপর বরানগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। সেই সময় বিজেপি নেতা রাজীব মিশ্র কর্মী সমর্থকদের নিয়ে বরানগর থানার সামনে যায়। সেই সময় সজল ঘোষের ঘনিষ্ঠ বিজেপি কর্মীরা বিজেপি নেতা রাজীব মিশ্রের অনুগামীদের থানার সামনে মারধর করে। তারপর সেখান থেকে সজল ঘোষের গোপাল লাল ঠাকুর রোডে নির্বাচনী কার্যালয়ে আসলে সেখানেও রাজীব মিশ্রর অনুগামীদের কেন্দ্রীয় বাহিনী ও সজল ঘোষের অনুগামীরা নির্বাচনী কার্যালয়ের ভেতরে মারধর করে বলে অভিযোগ।

আর সেই মারধরের প্রতিবাদ করলে রাজীব মিশ্রকে বাঁশ, রড, লাঠি, ইট দিয়ে নির্বাচনী কার্যালয়ের সামনে মারধর করে বলে অভিযোগ। অভিযুক্ত বিজেপি কর্মীদের নামে বরানগর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত বিজেপি কর্মী। ঘটনায় চরম আতঙ্কে বিজেপি নেতা রাজীব মিশ্র। এই বিষয়ে সজল ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে রাজীব মিশ্র বিজেপি নেতা সেটা তিনি জানেন না।বিষয়টি খোঁজখবর নিয়ে বলবেন।

আরও পড়ুন-  বাড়ি বসেই ভোটের সুযোগ, বাঁকুড়ায় আজ থেকে শুরু প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্নদের ভোটগ্রহণ

বিজেপি বাইরে থেকে নির্বাচনে লড়ার জন্য লোক আনছে। টাকার ভাগ পাচ্ছে না তাই নিজের মধ্যে গন্ডগোল করছে। এমনটাই বলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি।

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This