32.7 C
Kolkata

দক্ষিণ লেবাননের একাধিক গ্রামে হামলা ইজরায়েলের!

Must Read

ওয়েব ডেস্ক : দক্ষিণ লেবাননের (Lebanon) একাধিক গ্রামে হামলা ইজরায়েলের (Israel)। তায়বেহ, নকোরা এবং দের সেরিয়ান গ্রামে হামলা চালানো হয়েছে বলে খবর। ইতিমধ্যে সেই ধ্বংসলীলার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF)।

জানা গিয়েছে, লেবাননের (Lebanon) এই গ্রামগুলি ছিল ইজরায়েলের সীমান্ত ঘেষা। সেই গ্রামগুলিতেই এই হামলা চালানো হয়েছে। এদিকে গাজার সীমান্তগুলিতেও এইভাবে হামলা চালিয়েছিল ইজরায়েল। এমন ধ্বংসলীলা চালানো হয়েছিল, সেই জায়গাগুলি নতুন করে বসতযোগ্য হয়নি। এবার বেঞ্জামিন নেতানিয়াহুরা লেবাননেও একই পদ্ধতি ব্যবহার করছেন বলে মনে করছেন অনেকে। তবে লেবাননের সংবাদমাধ্যম দাবি করেছে, তিনটি নয়। একাধিক গ্রামে এই হামলা চালানো হয়েছে

আরও খবর : কেন ভেস্তে গেল শান্তি বৈঠক? বিস্ফোরক অভিযোগ ইরানের! কী বলল আমেরিকা? দেখুন বড় খবর

সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু, লেবাননের ক্ষেত্রে যুদ্ধ বিরতি মানতে নারাজ ইজরায়েল। মনে করা হচ্ছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে চায় বেঞ্জামিন নেতানিয়াহুরা। সেই কারণেই এই হামলা করা হয়েছে।

গত শনিবার হিজবুল্লার ক্ষেপনাস্ত্রের জবাব দিতে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছিল ইজরায়েল। তাতে অনেকের মৃত্যু হয়েছিল বলে খবর। এদিকে নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানিয়েছেন, তাঁরা লেবাননের সঙ্গে শান্তিচুক্তিতে রাজি। কিন্তু তাতে হিজবুল্লাকে অন্তর্ভুক্ত করতে চান না তারা।

দেখুন অন্য খবর :

Latest News

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে হাইকোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা (Opposition Leader) নির্বাচনকে ঘিরে দায়ের হওয়া মামলায় শুনানি শেষ হলেও আপাতত রায়...

More Articles Like This