ভোট রাজনীতিতে নয়া অঙ্ক! যোগীরাজ্যে মিয়াঁপুর হবে রবীন্দ্রনগর

0
40

ওয়েবডেস্ক- বাংলায় কথা বললেই মারধর থেকে হেনস্থা! এমনকী পুলিশি নির্যাতন। বাংলার শ্রমিকদের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বার বার এই ধরনের অত্যাচারের শিকার হতে হয়েছে। আর এই অত্যাচারের বিরুদ্ধে পরিযায়ীদের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার ভোট রাজনীতিকে সামনে রেখে অঙ্ক মেলানোর চেষ্টা করছে যোগী রাজ্য (Yogi State) !

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  একটি গ্রামের নাম হবে কবিগুরুর নামে! সম্প্রতি লখিমপুরের (Lakhimpur) খেরি (Kheri) জেলায় এক জনসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, এই জেলার মিয়াঁপুর (Miyapur) গ্রামের নাম বদল করে গুরুদেবের নামে রবীন্দ্রনগর (Rabindranagar) রাখা হবে।

সামনেই বাংলায় এই এপ্রিলে বিধানসভা নির্বাচন। এবার বাংলায় মসনদ গড়ে তুলতে মরিয়া বিজেপি।

দিল্লির নেতা মন্ত্রীরা বাংলায় এসে মনীষীদের নাম একাধিক ভুল উচ্চারণ করেছেন। অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘রবীন্দ্রনাথ সানিয়াল’,  প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে  ‘বঙ্কিম দা’ বলে বিভ্রান্তি বাড়িয়েছেন। এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরব হয়েছেন।

আরও পড়ুন-  তামিলনাড়ু ভোটে বাংলার তিন IPS, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে সুপ্রতিম সরকাররা

অভিষেক প্রশ্ন ছুঁড়ে দেন, বাংলার মনীষীদের এই ভাবে অপমান আর কতদিন ধরে করবেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা?

এবার বাংলায় ভোটের আবহে শনিবার লখিমপুরের খেরি থেকে মিয়াঁপুর গ্রামের নাম রবীন্দ্রনগর রাখা হবে বলে ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। লখিমপুর খেরিতে ২১৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যোগী আদিত্যনাথ। এরপর বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত ৩৩১টি হিন্দু পরিবারকে অভ্যর্থনা জানান। তাদের হাতে তুলে দেন জমির মালিকানা।

বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়ে যোগী বলেন, বহু বছর আগে বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো অনিশ্চিত ভবিষ্যত নিয়ে ভারতে এসেছিল। এখন তারা ভারতে মাটিতে সম্মান ও অধিকার পাচ্ছে। সেইসঙ্গে কংগ্রেস ও সপাকে আক্রমণ শানিয়ে বলেন ,  হিন্দু ও শিখদের মৃত্যু হলে বিরোধী দলগুলো কোনও প্রতিক্রিয়া দেয় না। সপারা জিন্নাকে প্রশংসা করে। কংগ্রেস-সপা সরকার শুধু প্রতিশ্রুতিই দিয়ে গেছে’।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here