32 C
Kolkata

IPL-এর মাঝে বিতর্কে যুজবেন্দ্র চাহাল

Must Read

ওয়েব ডেস্ক : আইপিলের (IPL 2026) মাঝে বিতর্কে জড়ালেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। যার ফলে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন ভারতীয় স্পিনার (Indian spinner)। গাড়ি থেকে সিগারেট রাস্তায় ছুঁড়ে মারলেন তিনি। যা ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল (Viral Video) হয়েছে। বিষয়টিকে একদম ভালো চোখে নেননি নেটিজেনরা।

মূলত, ধূমপান থেকে দূরেই থাকেন ক্রীড়াবিদরা। কারণে খেলতে হলে শরীরকে ফিট রাখতেই হবে। তবে চাহালের (Yuzvendra Chahal) ভিডিয়ো নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। তাতে দেখা গিয়েছে, গাড়ি চালিয়ে যাচ্ছেন ভারতীয় স্পিনার। হাতে তাঁর সিগারেট। এর পর সেটিকে তিনি রাস্তায় ছুঁড়ে ফেলেন। এই ভিডিওটি মুল্লানপুরের বলেই জানা গিয়েছে।

আরও খবর : বৈভবের ঝড়ো ইনিংস, ম্যাচ শেষে বিশেষ উপহার দিলেন কোহলি!

একদিকে ভারতের ক্রিকেটার হয়ে ধূমপান! তার পর সিগারেটটিকে রাস্তায় ছুঁডে ফেলা। সব নিয়েই ক্ষুব্ধ নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, ক্রিকেটারের কাছে টাকা থাকতেই পারে। কিন্তু কোনও ধরণের সাধারণ জ্ঞান নেই?

প্রসঙ্গত, বেশ কিছু সময় ধরে চর্চায় রয়েছেন চাহাল (Yuzvendra Chahal)। প্রথমে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ। তার পর রয়েছে বিভিন্ন নারীসঙ্গ। ব্যক্তিগত জীবনে প্রচুর ওঠাপড়ার কারণে ২০২৩ সাল থেকে মদ্যপান করতে শুরু করেছিলেন তিনি। সে বছরই ভারতীয় দল থেকে বাদ পড়েন তিনি। সম্প্রতি জানা গয়িছিল, মদ্যপান ছেড়ে দিয়েছেন ভারতের তারকা স্পিনার। কিন্তু, তাঁর ধূমপান করা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটভক্তরা।

দেখুন অন্য খবর :

Latest News

দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ওয়েব ডেস্ক : দেশের রেল পরিবহণে নতুন অধ্যায়ের সূচনা হল। শুক্রবার ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের (Hydrogen Train) উদ্বোধন করলেন...

More Articles Like This