‘সবচেয়ে বড় বাংলাদেশি দিল্লিতেই?’ অনুপ্রবেশ ইস্যুতে বিজেপিকে তোপ অভিষেকের

Must Read

কলকাতা: রাজ্যের ভোটে অনুপ্রবেশ ইস্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। একদিকে মোদি-শাহের (Modi-Shah) লাগাতার আক্রমণ, অন্যদিকে পাল্টা তোপ দিচ্ছে তৃণমূল (TMC)। শনিবার এই ইস্যুতেই বিজেপিকে (BJP) কড়া প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek।

সভামঞ্চ থেকে অভিষেক বলেন, “সব থেকে বড় বাংলাদেশিকে আপনি দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনার স্টেটাস কী? তিনি কি অনুপ্রবেশকারী, না শরণার্থী?”এই প্রশ্নের উত্তর বিজেপির কাছ থেকে চেয়েছেন তিনি।

আরও পড়ুন: জঙ্গিপুরের সভা থেকে পার্থকে কড়া বার্তা মোদি

অন্যদিকে, একই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক সভা থেকে তৃণমূল সরকারকে নিশানা করেন। শাহ বলেন, “অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে। তৃণমূল তা করবে না, বিজেপিই করবে।”

এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, “সবাই যদি অনুপ্রবেশকারী হয়, তাহলে মোদিজি কাদের ভোটে জিতেছেন? ৯০ লক্ষ নাম বাদ দিয়েও কেন পদত্যাগ করছেন না?”

পাশাপাশি, সীমান্ত সুরক্ষা নিয়ে বিজেপির রূপরেখাও তুলে ধরেন অমিত শাহ। তিনি জানান, রাজ্যে ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি কেন্দ্রকে দেওয়া হবে। নদীপথে নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও করা হবে। সব মিলিয়ে, অনুপ্রবেশ ইস্যুতে শাসক-বিরোধী চাপানউতোরে আরও চড়ল রাজ্যের রাজনৈতিক পারদ।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This