ডোমকলে ‘ম্যারাথন’ প্রচারে শাহনাজ, পালাবদলের দাবিতে চড়ছে রাজনৈতিক পারদ

Must Read

ডোমকল: ডোমকল (Domkal) বিধানসভায় ভোটের লড়াই এখন চরমে, আর সেই ময়দানে ম্যারাথন প্রচারে ঝড় তুলছেন কংগ্রেস (Congress) প্রার্থী শাহনাজ বেগম। কখনও হুড খোলা গাড়িতে রোড শো, কখনও পাড়ায় পাড়ায় জনসংযোগ, আবার কখনও বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ভোটের বার্তা নিয়ে, প্রচারে এক মুহূর্তেরও বিরতি নেই তাঁর (District news)।

প্রচারে নেমেই আত্মবিশ্বাসী শাহনাজ। তাঁর দাবি, জয়ের ব্যাপারে তিনি “১০০ শতাংশ নিশ্চিত”। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে একাধিক ইস্যু তুলে ধরছেন তিনি। লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, কাটমানি এবং ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা। এই সব বিষয়কেই হাতিয়ার করে সাধারণ মানুষের ক্ষোভকে ভোটে পরিণত করতে চাইছে কংগ্রেস শিবির।

আরও পড়ুন: ভোটের ময়দানে ‘ডাক্তারবাবু’! প্রচারের ফাঁকেই রোগী দেখছেন তৃণমূল প্রার্থী

শাহনাজ বেগমের কথায়, “ডোমকলের মানুষ পরিবর্তন চাইছে। উন্নয়নের স্বার্থে কংগ্রেসকেই ভোট দেবে।” যুবকদের কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা এবং এলাকার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারে আরও জোর দিচ্ছেন তিনি।

এখন প্রশ্ন একটাই, ডোমকলে কি সত্যিই পালাবদলের হাওয়া বইছে, নাকি তৃণমূলই ধরে রাখবে নিজেদের জমি? তার উত্তর মিলবে ভোটবাক্স খুললেই।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This