29 C
Kolkata

বাদ গিয়েছে নাম, বিভিন্ন জায়গায় গিয়েও সুরাহা করতে পারছেন না ভোটাররা!

Must Read

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ গিয়েছে অনেকের নাম। যার ফলে ভোটের মুখে বড় সমস্যায় পড়েছেন বহু ভোটার (Voters)। ভোটার তালিকায় যাতে নাম তুলতে পারেন, তার জন্য জেলাশাসকের দফতর থেকে নির্বাচন কমিশনের (Election Commission) দরজায় ঘুরছেন অনেকে। এমনই এক ঘটনা সামনে এসেছে দুর্গাপুর (Durgapur) পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর (Durgapur) পূর্ব বিধানসভা কেন্দ্রের ভোটার জিবা দাস অভিযোগ করেছেন, এসআইআর প্রক্রিয়ায় তাঁর পরিবারের মোট ছয়জনের নাম বাদ গিয়েছে। সেই কারণে আসন্ন নির্বাচনে নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবেন না তাঁরা। জানা গিয়েছে, নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য বারবার আবেদন জানালেও কোনও সুরাহা মেলেনি। সূত্রের খবর, কমিশনের কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন তালিকায় নতুন করে নাম তোলা সম্ভব নয়।

আরও খবর : ভোটের আগে শাহি ছত্রছায়ায় দিলীপ ঘোষ! প্রবল চাপে শুভেন্দু? এবার কী হবে?

প্রসঙ্গত, বঙ্গে চার মাসের বেশি সময় ধরে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া। প্রথম খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ ভোটারের নাম বাদ পড়েছিল। এর পর গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তাকিলায় বাদ গিয়েছিল আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। সঙ্গে বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। সূত্রের খবর, এই নামগুলির নিষ্পত্তির পর বাদ গিয়েছে আরও ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারের নাম। সূত্রের খবর, এর ফলে বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ পড়েছে ৯০ লক্ষের বেশি ভোটারের নাম।

এদিকে পশ্চিমবঙ্গে (West Bengal)এসআইআর শুরুর আগে ভোটার ছিলেন প্রায় ৭.৬৬ কোটি। কিন্তু, লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার পর সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৬.৭৭ কোটিতে। যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা চলছে। কিন্তু অনেকে এখনও ভোটার তালিকায় নাম তোলার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

দেখুন অন্য খবর :

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This