29 C
Kolkata

কালনার সিমলনে মোদির সভা, শেষ মুহূর্তে জোর প্রস্তুতি ও কড়া নিরাপত্তা

Must Read

কালনা: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার (Kalna) সিমলন এলাকায় আগামীকাল, শনিবার, জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপি (BJP) প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও দলীয় কর্মীরা।

শুক্রবার সকাল থেকেই সভাস্থলে জোরকদমে চলছে কাজ। মঞ্চ নির্মাণ, মাঠ সাজানো, ব্যারিকেড তৈরি, সবকিছুই দ্রুত শেষ করার চেষ্টা চলছে। সভায় বড় জনসমাগমের সম্ভাবনা থাকায় সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বঙ্গ ভোটে একা লড়বে AIMIM? হুমায়ুন কবীরের সঙ্গে জোট ভাঙল ওয়াইসি শিবির

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। থাকছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও। নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ও অন্যান্য আধুনিক প্রযুক্তি। সভাস্থলে ঢোকার প্রতিটি গেটে কড়া তল্লাশির ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সভাকে কেন্দ্র করে যান চলাচলেও কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। নিরাপত্তা ও ভিড় সামলাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই জনসভা থেকে কী বার্তা দেন মোদি এবং তা ভোটে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Latest News

রাতভর বৃষ্টিতে নাকাল কলকাতা, জলমগ্ন একাধিক এলাকা

কলকাতা: রাতভর টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার সকালে ঘুম ভাঙতেই শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়ায় ভোগান্তির...

More Articles Like This