‘সৌজন্যের সীমা রাখবেন’, পানিহাটির বিজেপি প্রার্থীকে বার্তা মমতার

0
34

কলকাতা: পানিহাটির বিজেপি প্রার্থীকে (Panihati BJP Candidate) নাম না করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিরাচরিত সুরে বিজেপিকে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো। পানিহাটির বিজেপির প্রার্থী অভয়ার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়ে ছিলেন। তাঁর কুরুচিকর ভাষা রীতিমতো ভাইরাল হয়েছিল। এদিন পানিহাটির প্রচারে মৃদুভাবেই তার জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতির লোককে কিছু বলতেই পারে। কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও সৌজন্যের সীমারেখা রাখবেন।’’মমতার কথায়, ‘‘সন্তানদের শিক্ষা, ইতিহাস, খাবার, সংস্কৃতি, অধিকার যদি বাঁচাতে হয়, তাহলে মনে রাখবেন আপনাদের দরকার তৃণমূল সরকার।

আরও পড়ুন: ভোটের আগে চাঞ্চল্যকর ঘটনা নন্দীগ্রামে! তদন্তে পুলিশ

মমতা কাকে রাজনৈতিক সৌজন্যের কথা মনে করিয়ে দিলেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আরজি করের নির্যাতিতার মা-কে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ কয়েকদিন আগে পানিহাটির বিজেপি প্রার্থী মমতাকে আক্রমণ করেছিলেন। এদিন বিজেপি-সিপিএমের ‘সেটিং’ নিয়েও অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর অভিযোগ, ”বিজেপির এখন সবচেয়ে বড় বন্ধু সিপিএম। এই যে এত বছর ধরে সিপিএম মানুষের উপর এত অত্যাচার করল, এত রক্ত ঝরল, কই তাদের বিরুদ্ধে তো একটাও সিবিআই মামলা করেনি বিজেপি! তাই আমি বলব, বিজেপি, সিপিএম কাউকে জিততে দেবেন না। এমন করুন, যাতে একটাও আসন না পায় ওরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here