হুমায়ুনের গোপন ভিডিও ফাঁস হতেই বিস্ফোরক তৃণমূল

0
44

কলকাতা: হাজার কোটি টাকার ‘ডিল’ ফাঁস… বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) মুখে হুমায়ুন কবীরের (Humayun Kabir) ‘ভিডিও’ ভাইরাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে এবং রাজ্য থেকে তৃণমূল (TMC) সরকারকে হটাতে বিজেপির (BJP) সঙ্গে গোপন আঁতাতের বিষয়টি স্পষ্ট হয়েছে সেই ভিডিওতে। ভিডিওর প্রসঙ্গত তুলে বিজেপির সঙ্গে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ তুলল তৃণমূল। হুমায়ুনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে ‘ডিল’ করার অভিযোগও সামনে এসেছে। (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন)।ওই ভিডিওকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

প্রকাশ্যে আসা ভিডিওতে শোনা যাচ্ছে, হুমায়ুন কবীর দাবি করছেন, তিনি যে কোনও মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারাতে চান। সেই লক্ষ্যে তিনি নাকি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে দাবি করেন তিনি। ভিডিওতে আরও শোনা যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। পাশাপাশি তিনি মোহন যাদব এবং হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও কথা বলেছেন বলে ইঙ্গিত দেন। হুমায়ুনের কথায়, মুসলিম ভোট ব্যাঙ্কে প্রভাব বিস্তার করে বিজেপিকে জেতাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।এই ভিডিও ভাইরাল হতেই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা সরব হয়েছেন। ভিডিয়োয় হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি বিজেপি-কেই সমর্থন করবেন। তৃণমূলের ফাঁস করা ওই ভিডিয়োয় ১০০০ কোটি টাকা চাইতেও দেখা যাচ্ছে আমজনতা উন্নয়ন পার্টির নেতাকে।

আরও পড়ুন: কোন বিধানসভায় কত নাম বাদ? সবচেয়ে বেশি নাম বাদ কোন কেন্দ্রে?

এই প্রসঙ্গ তুলে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ” হুমায়ুন কবীরের একটা ভিডিও আমরা পেয়েছি সেটা দেখাব। এই ভিডিওতে হুমায়ুন যাদের নাম করেছে। এক হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। পিএমওর কোনও অফিসার এই কোটি কোটি টাকার খেলায় পিছন থেকে মদত দিচ্ছে তাদের আইডিন্টিফাই করতে হবে, হুমায়ুন কবীরকে অফিসিয়ালি জেরা করতে হবে। এবার ইডি এখন ডাকুক হুমায়ুন কবীরকে।ফিরহাদ হাকিম কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “টাকার বিনিময়ে মুসলমানদের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলা পাপ। এমন ব্যক্তিকে সমাজচ্যুত করা উচিত।”এর পরে তিনি বলেন, ওই কুলাঙ্গার, কীট হুমায়ুনকে একটা ভোটও দেওয়া উচিত নয়।” ফিরহাদের প্রশ্ন, “বাংলার মুসলমানরা কি এতটাই বোকা? আমাদের ইমান আপনি টাকার জন্য বিক্রি করে দিতে পারেন না। এটা পাপ, পাপ, পান। ওই কীটকে একটিও ভোট নয়।”

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং ষড়যন্ত্র করে তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে এবং বিদেশি প্রযুক্তি ব্যবহার করে তাঁর কথোপকথন রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিডিওটি সত্য প্রমাণ করা গেলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। আর তা না হলে, দুই হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here