29 C
Kolkata

নাইট অধিনায়ককে তুলোধনা শেহওয়াগের! রাহানেকে তোপ দেগে কী বললেন প্রাক্তনী? দেখুন

Must Read

ওয়েব ডেস্ক: আইপিএল-এর (IPL 2026) চলতি মরশুমের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) একের পর এক হারের ফলে চাপে পড়ে গিয়েছে শিবির। এই পরিস্থিতিতে স্বভাববিরুদ্ধভাবে নিজের আবেগের বিস্ফোরণ ঘটিয়েছেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। তাঁর মতে, সমালোচনার জবাব দেওয়া কোনও ক্রিকেটারের কাজ নয়, বরং নীরব থাকাই শ্রেয়।

গত সপ্তাহে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে হারের পর সাংবাদিক বৈঠকে কঠিন প্রশ্নের মুখে পড়েন কেকেআর অধিনায়ক রাহানে। তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠে, পাশাপাশি কেন ক্যামেরন গ্রিনকে (Cameron Green) বোলিংয়ে ব্যবহার করা হয়নি, তা নিয়েও জিজ্ঞাসাবাদ হয়। সেই সময় কিছুটা মেজাজ হারিয়ে রাহানে বলেন, তিনি নিজের খেলা সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং বাইরের সমালোচনায় তিনি গুরুত্ব দেন না। এমনকি সমালোচকদের একাংশকে তিনি ক্রিকেট না বোঝা কিংবা ঈর্ষান্বিত বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন: এখনও অনিশ্চিত ১৮ কোটির পেসার! পেস ইউনিট নিয়ে চিন্তা বাড়ল KKR-এর, এবার কী হবে?

রাহানের এই প্রতিক্রিয়া মোটেই ভালো চোখে দেখেননি শেহওয়াগ। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “ক্রিকেটারদের এভাবে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। মানুষ প্রশংসা করবে, সমালোচনাও করবে—দুই ক্ষেত্রেই চুপ থাকাই ভালো। অহেতুক বিতর্কে জড়ানোর কোনও প্রয়োজন নেই।” নিজের বক্তব্যকে জোরালো করতে শেহওয়াগ উদাহরণ টানেন অমিতাভ বচ্চন ও শচীন তেন্ডুলকরের। তাঁর কথায়, “অমিতাভ বচ্চনকে নিয়েও সমালোচনা হয়, কিন্তু তিনি কখনও জবাব দেন না। আবার শচীন তেণ্ডুলকরের নাম একবার সংবাদপত্রে ভুল করে ‘এন্ডুলকর’ লেখা হয়েছিল, তবুও তিনি নীরব ছিলেন।” শেহওয়াগের মতে, বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা সমালোচনার জবাব দিতে বেশি আগ্রহী হয়ে উঠছেন, যা সবসময় ইতিবাচক নয়। তাঁর বার্তা স্পষ্ট, মাঠের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়া উচিত, কথায় নয়।

দেখুন আরও খবর:

Latest News

এক মাসেই রাজস্বে হাজার কোটির উত্থান! দুর্নীতি রুখেই কোষাগার ভরার দাবি শুভেন্দু সরকারের

কলকাতা: সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই রাজস্ব আদায়ে প্রায় এক হাজার কোটি টাকার বৃদ্ধি হয়েছে বলে দাবি করল...

More Articles Like This