35 C
Kolkata

আগামীদিনে কী কী পদক্ষেপ নেওয়া হবে, লিখিত বিবৃতি দিল আর্টিস্ট ফোরাম

Must Read

ওয়েবডেস্ক-   তালসারিতে মৃত্যুর অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee )  অকালমৃত্যু ঘিরে উত্তপ্ত টলিউড। কলকাতার রিজেন্ট পার্ক থানা ও তালসারির মেরিন থানায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। রাহুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। প্রিয়াঙ্কার পাশে আছে আর্টিস্ট ফোরাম। নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছেন আর্টিস্ট ফোরামের (Artists’ Forum)  কলা কুশলীরা। রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত সহএকাধিক অভিনেতা অভিনেত্রীরা।

আরও পড়ুন-  কর্মবিরতি উঠল টলিপাড়ায় ,আগামীকাল থেকে ফের শ্যুটিং

এদিন আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee, General Secretary)  লিখিত বিবৃতি দিয়ে জানান, কর্ম বিরতি প্রত্যাহার করা হল। এমতবস্তায় আগামী ৮ এপ্রিল থেকে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি যে যে প্রযোজনার সঙ্গে যুক্ত আছে বা থাকবে, সেই সমস্ত ধারাবাহিককে ( Magic Moments Motion Picture pvt ltd-এর চিরসখা, এবং Organic studio pvt ltd- কনে দেখা আলো)  কোনও শিল্পী ও কলাকুশলীরা অংশ নেবে না। সেই সঙ্গে তিনি আউটডোর ও ইনডোর শুটিং এর ক্ষেত্রে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

পাশাপাশি বিজ্ঞাপন, টেলিভিশন সিরিয়াল, ওটিটি, চলচ্চিত্র সব ক্ষেত্রেই একশো শতাংশ শিল্পী ও কলাকুশলীরা সুরক্ষা বিমার আওতায় থাকবেন। দফায় দফায় বৈঠকের মাধ্যমে EIMPA, টেলিভিশন প্রযোজকদের প্রতিনিধি, ওটিটি প্ল্যাটফর্মের কর্ণধার , ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে শিল্পী, কলাকুশলী সহ প্রত্যেকের সুরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এক মত হতে পেরেছি।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রবিবার তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয় বাংলা সিনেমার অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার এহেন মর্মান্তিক পরিণতি যে সমূহ সিনে ইন্ড্রাস্ট্রির কলাকুশলীদের একাধিক প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দেয়। সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়ায় নিরাপত্তা। ভবিষ্যতে যাতে টালিগঞ্জ স্টুডিওপাড়ায় যাতে আর কোনওদিন এই ধরনের পরিস্থিতির শিকার না হয়, তার জন্য আর্টিস্ট ফোরামা, ফেডারেশন, ইম্পার ও প্রযোজনকআ একজোট হয়ে নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির আহ্বান জানিয়েছিলেন। আজ সাংবাদিক বৈঠক করে কর্মবিরতির তুলে নেওয়া হল বলে জানানো হয়।

 

 

 

Latest News

কলকাতা পুরনিগমের সচিবকে ‘হেনস্থা’! বৈশ্বানর চট্টোপাধ্যায়কে তলব পুলিশের

ওয়েব ডেস্ক : রাজ্যে পালাবদল হলেও এখনও তৃণমূলের (TMC) হাতে রয়েছে পুরবোর্ড। তবে গত কয়েকদিন ধরে যে ধরণের ঘটনা...

More Articles Like This