33.5 C
Kolkata

সন্তু পান মনোনয়ন জমা দেওয়ার পরেই বিজেপি তৃণমূল উত্তেজনা চন্দননগরে

Must Read

হুগলি-  চন্দননগর (Chandannagar)  মহকুমা শাসক দফতরের সামনে মুখোমুখি তৃণমূল (TMC)  বিজেপি (BJP) , ব্যাপক উত্তেজনা।একদিকে বিজেপি একদিকে তৃণমূল। পুলিশ কেন্দ্র বাহিনী পরিস্থিতি সামাল দিতে হাজির হয়েছে।  ‘জয় বাংলা, জয় শ্রীরাম’  ধ্বনীতে উত্তেজনাকর পরিস্থিতি। দুপক্ষ মুখোমুখি হয়ে ‘জয় বাংলা জয় শ্রীরাম’  স্লোগান তুলতে থাকে। একে অপরের দিকে তেড়ে যায়, পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

আজ মহকুমা শাসকের দফতরের সামনে মনোনয়ন জমা দিতে আসে তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহ রায় ও হরিপালের বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষ, সিঙ্গুর অরূপ কুমার দাস ও তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান মনোনয়ন জমা দিতে আসে। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে যান সন্তু পান (Santu Pan) । ঠিক তার পরেই উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়। সেখানেই দু’দলের সমর্থকরা মুখোমুখি হয়ে যায়। উত্তেজনা তৈরি হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন কেন্দ্রের কাছাকাছি অবৈধ জমায়েত করা যায় না।

আরও পড়ুন-  ট্রাইবুনালে বিচার প্রক্রিয়ার গাইডলাইন তৈরির জন্য তিন বিচারপতির কমিটি গড়ল হাইকোর্ট

তা সাথেও একেবারে মহাকুমার শাসকের দফতরের সামনে কিভাবে দুদলের সমর্থকরা জড়ো হল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে থেকেই প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকায় বড় অশান্তি হয়নি।

তবে স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয়। তা বেশ কিছুক্ষণ ধরে চলে পরে পুলিশ আরো বেশি ফোর্স নিয়ে এসে দু’দলের সমর্থকদের দূরে সরিয়ে দেয়।

চন্দননগরের রানিঘাটের দিকে বিজেপি সমর্থকরা ও উর্দীবাজারের দিকে তৃণমূল সমর্থকদের জড়ো হয়ে স্লোগান চালাতে থাকে। চন্দনগর মহাকুমার শাসকের দপ্তরের সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সেখানে পাহারায় থাকে কেন্দ্রীয় বাহিনী‌ ।

Latest News

ইংল্যান্ডের কাছে সিরিজ হার, ভারতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনায় বিসিসিআই

ওয়েব ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ব্রিস্টলে চতুর্থ টি-২০...

More Articles Like This