মেজাজ হারাচ্ছেন ট্রাম্প! অশালীন ভাষায় ইরানকে হুমকি, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট? দেখুন

0
35

ওয়েব ডেস্ক: কয়েকঘন্টা আগেই ইরানে (Iran) ঢুকে বিশেষ অভিযান চালিয়ে মার্কিন পাইলটদের উদ্ধার করার কথা সদর্পে ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার তিনি ইরানকে দিলেন চূড়ান্ত হুমকি। এবার ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বিতর্কিত ও অশালীন ভাষায় একটি পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী (Strait of Hormuz) খোলা নিয়ে যে তিনি তিতিবিরক্ত, তা তাঁর পোস্টের ভাষা দেখেই আন্দাজ করা যাচ্ছে।

রবিবার বিকেলে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে কড়া ভাষায় ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প লেখেন, অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে ‘নরকে বাস করতে হবে’। তাঁর এই মন্তব্যে অশালীন শব্দ ব্যবহারের ফলে আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। এর আগেও তিনি একই ইস্যুতে ইরানের উদ্দেশ্যে বলেছিলেন যে, এবার ‘নরক বর্ষিত হোক ইরানের উপর।’

আরও পড়ুন: ইরানে রুদ্ধশ্বাস অভিযান ট্রাম্প সেনার! রাতের অন্ধকারে কীভাবে পাইলটদের উদ্ধার করল আমেরিকা?

এদিকে রবিবার সকালেই ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের ভেতরে ঢুকে মার্কিন সেনা একটি দুঃসাহসিক অভিযানে আহত এক পাইলটকে উদ্ধার করেছে। ওই পাইলট এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান থেকে নিখোঁজ হয়েছিলেন। ট্রাম্প জানান, ইরানের পাহাড়ি এলাকায় কয়েক ঘণ্টার অভিযানের পর তাঁকে উদ্ধার করা হয় এবং তিনি এখন স্থিতিশীল আছেন। তিনি আরও বলেন, এর আগে আরও এক মার্কিন পাইলটকে উদ্ধার করা হয়েছিল, যা মার্কিন সেনার অসাধারণ দক্ষতা ও সাহসিকতার প্রমাণ।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here