রাজ্যে SIR ট্রাইব্যুনালে প্রথম মামলায় বৈধ ভোটার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখ

0
66

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে (Tribunal) প্রথম মামলার শুনানির নিষ্পত্তি হল। কংগ্রেস প্রার্থী (Congress Candidate) মোহতাব শেখকে (Mahtab shaikh) বৈধ ভোটার হিসেবে ঘোষণা করল বিচারপতি। এসআইআর ট্রাইব্যুনালের বিচারপতি টিএস শিবজ্ঞানম (TS Sivagnanam) এই মামলার নিষ্পত্তি করেছেন বলে খবর। রাত ৮টার মধ্যে অতিরিক্ত তালিকা প্রকাশ করে ভোটার তালিকায় কংগ্রেস প্রার্থীর নাম তোলার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

গত মার্চে পশ্চিমবঙ্গে গঠিত হয়েছিল এসআইআর ট্রাইব্যুনাল (Tribunal)। তার পরে ৫ এপ্রিল প্রথম মামলার রায় দান হয়েছে। ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখের (Mahtab shaikh) মামালার প্রথম শুনানি হয়েছে এই ট্রাইব্যুনালে। আর প্রথম মামলাতেই জয় লাভ করেছেন আবেদনকারী। নির্বাচন কমিশনের যুক্তিকে নস্যাৎ করে দিয়েছে ট্রাইব্যুনালের বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি জানিয়েছেন, মালদার বৈধ ভোটার হিসেবে মোহতাব শেখের নাম এদিন রাত ৮টার মধ্যে অতিরিক্ত তালিকা প্রকাশ করে বৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে।

আরও খবর : এবার গোটা টয়ট্রেনকে ভাড়া করতে পারবেন! দুর্দান্ত পরিষেবা দার্জিলিং-এ

সূত্রের খবর, বিচারপতি মোহতাবের (Mahtab shaikh) নথি খতিয়ে দেখেছেন, ২০১২ সালে তাঁর ভোটার কার্ড হয়েছে। ২০১৬ সালে তাঁর আধার কার্ড হয়েছে। এই নথির পাশাপাশি কংগ্রেস প্রার্থীর সন্তানের নথি পত্রও খতিয়ে দেখা হয়েছে। বিচারপতি তা খতিয়ে দেখার পর দেখেন, মোহতাবের সমস্ত সরকারি নথি পশ্চিমবঙ্গেই তৈরি হয়েছে। আর তিনি দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করছেন। এই সব নথি খতিয়ে দেখার পর বিচারপতি জানিয়ে দিয়েছেন, ডুডিশিয়াল অফিসাররা যে সব নথির ভিত্তিতে মোহতাব শেখের নাগরিকত্ব বাতিল করেছিলেন, তা সঠিক নয়।

মূলত, ফারাক্কার কংগ্রেস প্রার্থীর নাম চূড়ান্ত প্রার্থীতালিকা থেকে বাদ গিয়েছিল। তার পরেই তাঁর আইজীবীরা দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টে। তবে হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানায়, এসআইআর সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টের (Supreme Court) অধীনস্থ। এর পর সুপ্রিম কোর্টে কংগ্রেস প্রার্থীর আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছিলেন, তাঁর মক্কেলের নাম ২০২২ সালের লিস্টে ছিল। কিন্তু তা সত্বেও বাদ দেওয়া হয়েছে নাম। আর এদিকে ৬ এপ্রিল শেষ হচ্ছে প্রথম দফার ভোটের মনোনয়ন প্রক্রিয়া। সেই কারণে মহতাব শেখের মামলা ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তার পরেই ৫ এপ্রিল এই মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। সেখানে মোহতাবকে শেখকে (Mahtab shaikh) বৈধ ভোটার হিসেবে ঘোষণা করল বিচারপতি।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here