29 C
Kolkata

ভোটের আগে ‘অধরা’ ট্রাইবুনাল! বাতিল প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

Must Read

কলকাতা: প্রথম দফার ভোটের আগেই ট্রাইবুনাল (Election Tribunal) ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ট্রাইবুনালের কাজ কবে শুরু হবে, তা নিয়েই এখন ধোঁয়াশা কাটছে না। ফলে নাম বাতিল হওয়া প্রার্থীরা কার্যত দিশেহারা অবস্থায় রয়েছেন।

সূত্রের খবর, ট্রাইবুনালের স্থান নির্ধারণ হলেও এখনও পর্যন্ত অবসরপ্রাপ্ত বিচারপতিদের বসার মতো পরিকাঠামো তৈরি হয়নি। ফলে নির্ধারিত সময়ে বিচার প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে বড় প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: কলকাতা মেডিকেল কলেজে ধুন্ধুমার, ওপিডিতে ভাঙচুর মানসিক ভারসাম্যহীনের

৬ এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগেই বহু প্রার্থীর নাম জুডিশিয়াল অফিসারদের প্রাথমিক বিচারে বাতিল হয়েছে। এখন প্রশ্ন, ট্রাইবুনালের শুনানি যদি সোমবারের মধ্যে শুরুই না হয়, তাহলে এই প্রার্থীদের আবেদন কোন পথে এগোবে?

জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতিরা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই শুনানি করতে চান। কিন্তু পরিকাঠামোগত প্রস্তুতি না থাকায় সেই প্রক্রিয়া শুরু হওয়াই অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, একাধিক প্রার্থীর আইনজীবীরা এই পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী সোমবারই শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে বলে সূত্রের খবর। ভোটের মুখে ট্রাইবুনাল নিয়ে জটিলতা আরও বাড়ছে, আর তার মাঝেই ঝুলে রয়েছে বহু প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ।

Latest News

পা ভাঙার চিকিৎসায় তরুণের মৃত্যু! ২২ লক্ষ টাকার বিলের অভিযোগে তদন্তের নির্দেশ

ওয়েব ডেস্ক : রাঁচির (Ranchi) একটি বেসরকারি হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন অবস্থায় ১৮ বছরের এক তরুণের মৃত্যুকে (Death) ঘিরে তীব্র...

More Articles Like This