31.1 C
Kolkata

নতুন বন্ধু শুভেন্দুকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ দিলীপের

Must Read

ওয়েব ডেস্ক : দোরগোড়ায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। খড়গপুরে (Kharagpur) প্রথম দফা তথা ২৩ এপ্রিল হতে চলেছে ভোট (Election)। তার জন্য এদিন মনোনয়ন দিতে চলেছেন খড়গপুরের সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মনোনয়ন জমা দেওয়ার এই মিছিলে শামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে রয়েছেন রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখাগুপ্তা (Rekha Gupta) ও স্ত্রী রিঙ্কু মজুমদারও (Rinku Majumdar)৷ এদিন মনোনয়ন পেশের আগে সস্ত্রীক রাম মন্দিরে পুজো দেন দিলীপ।

সাল ২০১৬। এই কেন্দ্র থেকেই প্রথমবার বিজেপির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল প্রার্থী রামা প্রসাদকে হারিয়েছিলেন ২৭৩৬০ ভোটে। তার পর এই কেন্দ্র থেকেই ২০১৮ সালের লোকসভা ভোটের পর সাংসদ নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু উপনির্বাচনের পর এই কেন্দ্র হাতছাড়া হয়েছিল তাঁর কাছ থেকে। কিন্তু ২০২১ সালের বিানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ফের জয়ী হয়েছিলেন তিনি।

আরও খবর : মালদহে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

আর ২০২৬ সালের নির্বাচনে খড়গপুরের (Kharagpur) সদর কেন্দ্রে তাঁর উপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। তার পরেই আজ শনিবার মনোনয়ন জমা দিতে চলেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে, দিল্লির মুখ্যমন্ত্রী পর্যন্ত তাঁর সঙ্গী হয়েছেন। এদিন মিছিল থেকে শুভেন্দু বলেছেন, ‘‘২৩ তারিখ দিলীপদা নিজের ভোট শেষ করে ভবানীপুরে আমার জন্য লড়াইয়ের ময়দানে নামবেন৷’’

এদিন মিছিল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, আসন্ন নির্বাচনে তৃণমূলকে হারানোর সংকল্প করেছে বাংলার মানুষ। এটা শুধু বাংলাকে রক্ষা করার বিষয় নয়, বরং গোটা দেশকে রক্ষা করার বিষয়। অনুপ্রবেশকারীরা রাজ্যে এসে বাঙালি ভাইবোনদের অধিকারই কেড়ে নিচ্ছে, এছাড়া দেশের জন্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের থামানো হবে বলেও জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

রথযাত্রায় ঐতিহ্যশালী কমিটিগু লিকে ৫ লক্ষ টাকা অনুদান দেবে নবান্ন

কলকাতা: রথযাত্রা (Rath Yatra 2026) উপলক্ষে রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিগুলির পাশে দাঁড়াল নবান্ন। ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্য...

More Articles Like This