31.1 C
Kolkata

মহারাষ্ট্রের নাসিকে গাড়ি ছিটকে পড়ল কুয়োয়, মৃত ৬ শিশু সহ ৯

Must Read

ওয়েবডেস্ক- মহারাষ্ট্রের (Maharashtra)  নাসিকে (Nasik)  মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল ছয় শিশু সহ ৯ জনের। এরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, প্রত্যেকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।  রাতের অন্ধকারে গাড়িটি একটি কুয়োয় (Well)  গিয়ে ছিটকে পড়ে।

মৃতদের নাম সুনীল দত্তু দরগুড়ে (৩২), রেশমা সুনীল দরগুড়ে (২৭), শা অনিল দরগুড়ে (৩২) খুশি অনিল দরগুড়ে (১৪),মাধুরী অনিল দরগুড়ে (১৩), শ্রেয়াস অনিল দরগুড়ে (১১), শ্রাবণী অনিল দরগুড়ে (১১) ও সমৃদ্ধি রাজেন্দ্র দরগুড়ে (৭)। মৃতরা প্রত্যকেই নাসিক থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে দিন্দোরির ইন্দোর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে গাড়ি করে বাড়ি ফিরছিল পরিবারটি সেই সময় এই দুর্ঘটনা। রাত প্রায় ১০টা নাগাদ, এলাকার একটি কুয়োয় পড়ে যায় গাড়িটি।

আরও পড়ুন-  ছেলেকে বাঁচাতে ‘নরবলি’! তান্ত্রিকের প্ররোচনায় মেয়েকেই খুন, হাজারিবাগে শিউরে ওঠার ঘটনা

পুলিশ সূত্রে খবর, অন্ধকারে শিবাজী নগর এলাকায় কুয়োটি শনাক্ত করতে পারেনি চালক। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োর মধ্যে পড়ে যায় গাড়িটি। খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার করা হয় গাড়িটিকে। নামানো দুটি ক্রেন, স্থানীয়দের সাঁতারুদেরও সাহায্য নেওয়া হয়। কিন্তু পরিবারের কাউকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয়রা জানিয়েছে, পুলিশের খবর দেওয়া হলে, দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু উদ্ধার করতে প্রায় দু ঘণ্টা পার হয়ে যায়। আরও আগে উদ্ধার করা হলে প্রাণ বাঁচানো হয়তো! তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে যে, দারগোদে পরিবার দিন্দোরি তালুকের ইন্দোর থেকে রাজে ব্যাঙ্কোয়েট হলে ‘ভাদজে ক্লাসেস’- এর আয়োজিত একটি সভায় যোগ দিতে গিয়েছিলেন,বাড়ি ফিরছিলেন তারা। তাদের মারুতি একএল গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলেই প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। গাড়িটি রাস্তা থেকে ছিটকে রাস্তার পাশে একটি জলভর্তি কুয়োয় গিয়ে পড়ে।

 

Latest News

শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Shyamaprasad Mookherji 125th Birth Anniversary) উপলক্ষে সোমবার সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

More Articles Like This