ভেঙে চুরমার নারিনের রেকর্ড! ছোট্ট ইনিংসে ‘বিরল’ নজির KKR–এর এই ব্যাটারের

Must Read

ওয়েব ডেস্ক: যেভাবে বিশ্বকাপের সেমিফাইনালে ঝড় তুলেছিলেন, সেভাবেই বৃহস্পতিবার সন্ধেয় ইডেনের বাইশ গজে ব্যাটিং শুরু করেছিলেন ফিন অ্যালেন (Finn Allen)। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি নাইটদের এই ব্যাটার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪০০ স্ট্রাইক রেটে মাত্র ৭ বলে ২৮ রান করে আউট হন এই কিউয়ি ব্যাটার। দল ম্যাচ না জিতলেও এই ইনিংসের মাধ্যমে মাধ্যমে কেকেআর-এর (KKR) এক সিনিয়র অলরাউন্ডারের রেকর্ডকে (Record) ভেঙে দিয়েছেন অ্যালেন।

বৃহস্পতিবার ফিন অ্যালেনের ইনিংসটি ছোট হলেও শুরুটা ছিল চোখ ধাঁধানো। প্রথম ওভারেই আগ্রাসী ব্যাটিং করে ৫ বল থেকে ২৪ রান তুলে নেন অ্যালেন। এই সুবাদে তিনি ভেঙে দেন সুনীল নারিনের (Sunil Narine) এক পুরানো রেকর্ড। ২০১৮ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নারিন প্রথম ওভারে করেছিলেন ২১ রান। সেই রেকর্ড এখন অ্যালেনের নামে, যিনি গত রাতে প্রথম ওভারে করেছেন ২৪ রান।

আরও পড়ুন: ২ ম্যাচে হেরে এবার সাহসী সিদ্ধান্তের পথে KKR! পরের ম্যাচে বাদ কারা? প্রথম একাদশে বিরাট চমক

যদিও আইপিএলের ইতিহাসে প্রথম ওভারে সর্বাধিক রানের রেকর্ড এখনও রয়েছে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দখলে। ২০২৩ সালে কেকেআর-এর বিরুদ্ধে তিনি প্রথম ওভারে ২৬ রান করেছিলেন। ২৪ রান করে অ্যালেন এখন তালিকার দ্বিতীয় স্থানে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন পৃথ্বী শ’ও (Prithvi Shaw)। তিনি ২০২১ সালে দিল্লির হয়ে এক ওভারে ২৪ রান করেছিলেন।

দেখুন আরও খবর:

Latest News

‘দেশ ও বাংলার প্রয়োজনে দিল্লি যাচ্ছি’, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক : ইন্ডিয়া ব্লকের (INDIA Bloc) আহ্বানে সাড়া দিয়ে নয়া দিল্লি গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

More Articles Like This