29 C
Kolkata

পুতুলের শেষকৃত্যে মেতে উঠছে কচিকাঁচারা! চোখে জল এনে দেবে গাজার এই ভিডিও

Must Read

ওয়েব ডেস্ক: কয়েকবছর আগেও বাড়ির উঠোনে বসে পুতুলের বিয়ে দিত কচিকাঁচারা, কিন্তু আজ সেই পুতুলও যেন আস্ত এক শবদেহ। যুদ্ধ শুধু লাখ লাখ প্রাণই কেড়ে নেয়নি, মুছে দিয়েছে গাজার (War in Gaza) শিশুদের প্রাণোচ্ছ্বল শৈশবকেও। ভাইরাল হওয়া এই ভিডিও (Viral Video) অন্তত সেকথাই বলছে, যেখানে এক পুতুলকে কাঁধে চড়িয়ে শেষকৃত্যের (Funeral of a Doll) পথে এগিয়ে যাচ্ছে কয়েকটি শিশু (Children)। এই হৃদয়বিদারক ছবি নজর কেড়েছে নেট দুনিয়ায়।

এক প্যালেস্তিনীয় কনটেন্ট ক্রিয়েটারের শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পাঁচটি ছোট শিশু নিজেদের খেলায় মেতে উঠেছে, তবে সেই খেলার বিষয়বস্তু একেবারেই অস্বাভাবিক। তাঁরা ঠিক যেন ‘পুতুলের শেষকৃত্যের’ আয়োজন করেছে। ছোট ছোট হাতে একটি অস্থায়ী স্ট্রেচার তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে তারা। স্ট্রেচারের ওপর শুয়ে রয়েছে একটি পুতুল, যে পুরোপুরি ধুলোয় ঢাকা।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংঘাতে নয়া মোড়! ইরানকে গোপন সামরিক তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া!

এই দৃশ্য নিছক স্বাভাবিক নয়। বরং যুদ্ধবিদ্ধস্ত গাজার বাস্তবের নির্মম অভিজ্ঞতাই প্রতিফলিত হয়েছে শিশুদের এই খেলায়। প্রিয়জন হারানোর যন্ত্রণা, শোক, বিদায়—যে অনুভূতিগুলি এই বয়সে তাঁদের কাছে অচেনা থাকার কথা, তা’ই হয়ে উঠেছে তাদের দৈনন্দিন বাস্তবতা। যে বয়সে লুকোচুরি, দৌড়ঝাঁপ বা পুতুল বিয়ের মতো খেলায় মেতে থাকার কথা, সেই বয়সেই গাজার শিশুরা শিখে ফেলছে মৃত্যু ও শোকের ভাষা। তাঁদের খেলায় বারবার ফিরে আসছে সেই ভয়ংকর দৃশ্যগুলি, যা তাঁরা চোখের সামনে প্রত্যক্ষ করেছে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী লিখেছেন, “লজ্জা হওয়া উচিত আমাদের। গুড ফ্রাইডের আগের দিন এই পোস্টটি দেখলাম। যেন শৈশবের স্বপ্ন, নিষ্পাপতা আর ভবিষ্যৎকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে। আমরা কি এই শিশুদের শান্তির কথা শেখাতে পারব?” অন্য এক জনের মন্তব্য, “একটি সম্পূর্ণ প্রজন্ম তাদের শৈশব ও নিষ্পাপতা হারাচ্ছে। যদি তাঁরা বেঁচেও থাকে, তবুও সারাজীবন এই ট্রমা বয়ে বেড়াতে হবে।”

দেখুন সেই ভাইরাল ভিডিও

গাজার এই যুদ্ধের মানবিক মূল্য যে কতটা ভয়াবহ, তা স্পষ্ট পরিসংখ্যানেই। প্রথম ১৬ মাসেই প্রাণ হারিয়েছেন ৭৫ হাজারেরও বেশি মানুষ। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৪২,২০০ নারী, শিশু ও প্রবীণ। গাজায় এখন এক অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, যুদ্ধের ক্ষত রয়ে গিয়েছে গভীরভাবে, বিশেষ করে শিশুদের মনে যে তা গভীরভাগে দাগ কেটেছে, তা এই ভিডিও থেকেই স্পষ্ট।

দেখুন আরও খবর:

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This