29 C
Kolkata

প্রচারের ফাঁকে ‘ফ্যামিলি টাইম’! ইউভান-ইয়ালিনীর সঙ্গে রাজের একান্ত মুহূর্ত ভাইরাল

Must Read

কলকাতা: প্রচারের ব্যস্ততার মাঝেই পরিবারকে সময় দিচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সেই একান্ত মুহূর্তই এবার ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায় (Social Media), যা ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের।

সম্প্রতি রাজ নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ছেলে-মেয়ে ইউভান ও ইয়ালিনীর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। ভিডিওর একাংশে ছোট্ট ইয়ালিনী আদর করে বাবার পা টিপে দিচ্ছে, আর সেই মুহূর্তে রাজের মুখে ধরা পড়েছে তৃপ্তির হাসি। অন্যদিকে, ইউভান বাবার কাছ থেকেই শিখছে সাইকেল চালানো, আনন্দ আর উচ্ছ্বাস স্পষ্ট তার চোখেমুখে।

আরও পড়ুন: এবার টলিপাড়ায় উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

এই সহজ-সরল পারিবারিক মুহূর্তই ছুঁয়ে গিয়েছে ভক্তদের মন। ভিডিওটি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। কমেন্ট বক্সে ভরে ওঠে প্রশংসায়, অনেকে লিখেছেন, ব্যস্ত জীবনের মধ্যেও পরিবারকে সময় দেওয়ার এই ছবিই সবচেয়ে সুন্দর। রাজের সঙ্গে ছেলে-মেয়ের এই মিষ্টি বন্ধন আবারও মনে করিয়ে দিল, তারকাদের জীবন যতই ব্যস্ত হোক, পরিবারের কাছে ফেরার টানটাই শেষ কথা।

Latest News

বৈভবের অভিষেকেই হার ভারতের, ৩৬ বছর আগে সচিনের প্রথম ম্যাচে কী হয়েছিল জানেন?

ওয়েব ডেস্ক : মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সেই ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেনন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইংল্যান্ডের...

More Articles Like This