31.1 C
Kolkata

শুভেন্দুর রোড শো-তে ফ্ল্যাগ ছেড়ার অভিযোগ, মামলা দায়ের তৃণমূলের

Must Read

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মনোনয়ন জমা দিয়েছেন। সেই সময় সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সেই মনোনয়নকে ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল কালীঘাট চত্বর। কারণ একেবারে রোড শো করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন শুভেন্দু। কিন্তু, সেই সময় বিজেপি সমর্থকদের বিরুদ্ধে তৃণমূলের (TMC) পতাকা ছেড়ার অভিযোগ উঠেছে। এবার তা নিয়ে পুলিশে অভিযোগ জানাল রাজ্যের শাসক দল। এদিকে পুলিশের তরফে দু’টি স্বতঃপ্রণোদিত মামলাও করা হয়েছে বলে জানা যাচ্ছে।

মূলত, ভবানীপুরের নির্বাচন আগামী ২৯ এপ্রিল। তার জন্য মনোনয়ন জমা দিতে ভবানীপুরে আসেন রাজ্যের বিরোধী দল নেতা তথা ভবানীপুর কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর এই মনোনয়ন পেশের সময় সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়নের আগে হাজরা থেকে রোড শো শুরু হয়। কিন্তু সেই সময় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলের পতাকা ছিঁড়ে দেয়।

আরও খবর : মনোনয়নে জমা দিতে পারবেন সোনামণি টুডু! শর্তসাপেক্ষে নির্দেশ হাইকোর্টের

এই ঘটনার পর শুক্রবার বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে তৃণমূলের (TMC) ফ্ল্যাগ ছেড়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় তৃণমূলের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া, গতকালের ঘটনায় কালীঘাট ও আলিপুর থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে।

জানা যাচ্ছে, অজ্ঞাত পরিচয় ব্যাক্তিদের বিরুদ্ধে এই স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে দুই থানায়। এছাড়া রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে আলিপুর থানায়। ফলে এই মামলায় এখন পুলিশ কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Latest News

শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Shyamaprasad Mookherji 125th Birth Anniversary) উপলক্ষে সোমবার সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

More Articles Like This