29 C
Kolkata

“চক্রান্তের খেলা বুঝে নেব…,” হাতে কাগজ নিয়ে চরম হুঁশিয়ারি মমতার

Must Read

ওয়েব ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ- বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে প্রচারে ঝড় তুলতে জেলায় জেলায় সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় প্রতি জনসভা থেকেই বিজেপিকে (BJP) নানা ইস্যুতে নিশানা করতে শোনা গিয়েছে তৃণমূল (TMC) সুপ্রিমোকে। শুক্রবার রায়গঞ্জের সভামঞ্চ (Raiganj Rally) থেকেও পদ্ম শিবরকে একহাত নিলেন মমতা। বাংলার মানুষের বিরুদ্ধে ‘চক্রান্ত করার’ অভিযোগ তুলে কাগজ হাতে নিয়ে হুঙ্কার দিয়ে তিনি বলেন, “চক্রান্তের খেলা বুঝে নেব।”

এদিন রায়গঞ্জের সভায় বক্তব্যের শুরুতেই বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, “বাইরের লোক দিয়ে টাকা, গুন্ডা আমদানি করছ। বাংলার বদনাম করছ। তোমরা বদলা নিতে গিয়ে, পিছন থেকে খেলা করছ। লজ্জা করে না বিজেপি, আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম।” এরপর তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রার্থীদের বলে রাখি, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। তারা নির্দেশ দিয়েছে ডিএমদের, তৃণমূলের প্রার্থীদের বাতিল করো। যাঁরা মনোনয়ন করবেন তাঁরা ভাল করে দেখে নেবেন। বিজেপি যেটা গেমপ্ল্যান করবে, সেটা ভেস্তে দিতে হবে।”

আরও পড়ুন: “আমরা বাঙালি, আমরা মাছ খাবো,” প্রচারের মাঝে বিজেপিকে তুলোধনা তৃণমূল প্রার্থীর

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে এলাকার মহিলাদের বড় বার্তা দিয়ে এদিন মমতা বলেন, “ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভয় দেখানোর চক্রান্ত করেছে। ভোটের দিন ভোট দিতে যাওয়ার রাস্তা আটকানোর চেষ্টা করলে মা-বোনেরা ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করবেন।” এর পরেই হুঙ্কারের সুরে তৃণমূল সুপ্রিমো বলেন, “সব কিছু করব আমরা, আর বিজেপি ভোট কেটে গুটিয়ে দেবে গণতন্ত্রের চামড়া। বিজেপি হচ্ছে বাবলা কাঁটা, মানুষের নাম ছাঁটা।” তিনি আরও বলেন, “যারা চায় বাংলার সর্বনাশ, তাদের আমরা করব বিনাশ। আপনার গণতন্ত্র কেড়ে নিচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে। ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। মাছ, ডিম খেতে দেবে না। ওদের ধর্মের নাম অধর্ম। আর আমাদের ধর্মের নাম মানবধর্ম।”

দেখুন আরও খবর:

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This