33.8 C
Kolkata

‘তৃণমূল চোর নয়, বিজেপি সব লুট করেছে’ নানুর থেকে বিস্ফোরক মমতা

Must Read

ওয়েবডেস্ক-  আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026)  কেন্দ্র করে সরগরম রাজ্য রাজ্যনীতি। উত্তর থেকে দক্ষিণে জোরকদমে প্রচার করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । নানুর (Nanoor)  থেকে ফের বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানুর থেকে হুঙ্কার তৃণমূল চর নয়, বিজেপি (Bjp)  সব লুট করেছে।

তৃণমূল সুপ্রিমো বলেন, লড়াই করতে হলে সামনাসানি করো, লুকিয়ে লুকিয়ে করছ কেনো? তৃণমূলকে চোর বলা হচ্ছে, আর এখানে অনেক বিজেপি নেতা রয়েছেন, বিজেপির দল থেকেই তাদের বিরুদ্ধে তদন্তের দাবি করা হয়েছে। তার সেই কাগজপত্রও তো আমাদের কাছেও আছে। তৃণমূল চোর নয়, বিজেপি সব লুট করেছে। মমতা বলেন, বিহারে ভোটের আগে চুপি চুপি অ্যাকাউন্টে আট হাজার টাকা ঢোকাল। এখানেও শুনছি গরিব মানুষদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে। খবরদার দেবেন না। টাকা ঢোকানোর নাম করে কেটে নেবে। বিজেপি-কে একেবারে বেলাইন করে দিন। এদিন অনুপ্রবেশকারীকে নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী? অনুপ্রবেশ কোথাও হয়ে থাকলে তার দায় নরেন্দ্র মোদি, অমিত শাহের। বিপদে পড়লে পাশের দেশ আশ্রয় দেয়। আপনারা কত জনকে ঢুকিয়েছেন, আমরা জানি। আমি এই নিয়ে চিঠিও দিয়েছি।

আরও পড়ুন-  নন্দীগ্রামে শুভেন্দুকে ‘জয় বাংলা’ স্লোগান! রেগে গাড়ি থেকে নেমে কী করলেন বিজেপি প্রার্থী? দেখুন

মমতার বীরভূমের স্মৃতিচারণায় বলেন, আমি ছোটবেলা থেকেই সময় পেলে চলে আসতাম। ধানখেতে যেতাম। এদিন বীরভূমের পাপুড়ি মাঠে জনসভায় নানুর বিধানসভা পাপুড়ি গ্রামের মাঠে জনসভায় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১৭ বছর পর নানুরের মাটিতে পা দিলেন তৃণমূল সুপ্রিমো। ২০০৯ সালের ২৭ জুলাই শেষবার সূচপুর গণহত্যায় সূচপুর গণহত্যার স্মরণ সভায় এসেছিলেন তিনি। এর আজ নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে প্রচার করছেন। এত বছর পর ভোট প্রচারে নানুরে তৃণমূল নেত্রীর জনসভা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷

Latest News

কলকাতায় দিনভর বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে নিম্নচাপের জেরে বাড়তে পারে দুর্যোগ

কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Rain...

More Articles Like This