গম্ভীরের বদলে লক্ষ্মণ, এশিয়ান গেমসে ভারতীয় দলের কোচ নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

Must Read

ওয়েব ডেস্ক : এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের দায়িত্ব এবারও ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) হাতে। জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের ক্রিকেট ডিরেক্টর। তাঁর সঙ্গে কোচিং স্টাফ হিসেবে থাকছেন সুনীল জোশী, ঋষিকেশ কানিতকর এবং শুভদীপ ঘোষ।

লক্ষ্মণের (VVS Laxman) হাতে দায়িত্ব যাওয়ার পিছনে অন্যতম কারণ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ব্যস্ততা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সিরিজের প্রথম ম্যাচ ২৭ সেপ্টেম্বর। ফলে সিনিয়র দলের সঙ্গে থাকবেন নিয়মিত হেড কোচ গম্ভীর।

আরও খবর : বিশ্বকাপের আগে বড় চাল BCCI-এর, দক্ষিণ আফ্রিকায় ৬ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া?

অন্যদিকে, এশিয়ান গেমসে ভারতের পুরুষদের ক্রিকেট অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মূল পর্ব। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব এমন একজনের হাতে দেওয়া হয়েছে, যাঁর এই প্রতিযোগিতার অভিজ্ঞতাও রয়েছে।

২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসেও ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ ছিলেন লক্ষ্মণ (VVS Laxman)। তাঁর কোচিংয়েই সেবার সোনা জিতেছিল ভারত। এবারও সেই সাফল্য ধরে রাখার লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া। পুরুষদের দলে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। দলে রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটাররা।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This