33.9 C
Kolkata

আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই বিরাট!

Must Read

ওয়েব ডেস্ক : আইপিএল ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। যার জেরে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবার তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখার জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে আসন্ন আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে ওডিআই সিরিজে (ODI Series) দেখা যাবে না তাঁকে। জানা যাচ্ছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে এই সিরিজ খেলবেন না তিনি। তবে বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চোটের কারণেই ‘কিং’ কোহলি (Virat Kohli) আসন্ন সিরিজ খেলতে পারবেন না। যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগ ছড়িয়েছে। এদিকে রোহিত শর্মাও (Rohit Sharma) খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ আইপিএলে পাওয়া চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি।

আরও খবর : বিশ্বকাপের আবেগে ব্রাজিলকে আন্তর্জাতিক মিউজিক ট্রিবিউট বাংলার

বলে রাখা দরকার, চলতি আইপিএল মরশুমে ১৬টি ম্যাচ খেলে ৬৭৫ রান করেছেন কোহলি (Virat Kohli)। ১৬৬-র স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। গত বছরেও ভারতীয় জার্সিতেও অসাধারণ পারফর্ম করেছিলেন তিনি। ১৩টি ওডিআই ম্যাচ খেলে করেছিলেন ৬৫১ রান। করেছিলেন চিনটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি। জানা যাচ্ছিল, মুল্লানপুরের ট্রেনিং ফেসিলিটিতে অনুশীলন করার কথা ছিল রোহত ও কোহলি। তার পর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তবে তা আর হচ্ছে না।

এদিকে টি২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট (Virat Kohli)। তিনি এখন শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলেন। অন্যদিকে ২০২৭ সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তাই প্রতি সিরিজ বিরাটের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে আফগানিস্তানের সিরিজ থেকে ছিটকে যাওয়া বিরাটের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে ক্রিকেট মহল।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This