পুলিশের জালে আরও এক তৃণমূল কাউন্সিলর

Must Read

ওয়েব ডেস্ক : শ্লীলতাহানির অভিযোগ। এবার পুলিশের জালে আরও এক তৃণমূল কাউন্সিলর (TMC Councilor)। নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক মহিলা। তাঁকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগও করেছেন তিনি। এ অভিযোগে তদন্ত শুরু করার পরেই গ্রেফতার (Arrest) করা হয় তৃণমূল কাউন্সিলরকে।

১১৪ নম্বর ওয়ার্ডের তিন বারের কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল (Biswajit Mondal)। ওই মহিলা অভিযোগ করেছেন, গত মে মাসে তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সঙ্গে দেওয়া হয় হুমকিও। ২০২৪ সালেও তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। তার পরে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও খবর : তৃণমূলে ভাঙন থেকে এনআইএ তদন্ত, একাধিক ইস্যুতে সরব দিলীপ ঘোষ

জানা গিয়েছে, ওই তৃণমূল কাউন্সিলর রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। এদিকে সম্প্রতি ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁৎ বিরুদ্ধে প্রতারণা ও জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল। তার পরেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।

এর আগে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের শচীন সিং, ১০৬ নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস এবং মহেশকুমার শর্মা গ্রেফতার হয়েছিলেন। এবার গ্রেফতার হলেন ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

দেখুন অন্য খবর :

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This