অপেক্ষা আরও বাড়ল! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হল না বৈভব সূর্যবংশীর

Must Read

ওয়েব ডেস্ক : ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সম্ভাবনা ঘিরে তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু সেই অপেক্ষার ইতি পড়ল না। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা পেলেন না তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। টসে জিতে সিদ্ধান্ত জানান অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

ম্যাচ শুরুর আগে বৈভবের অভিষেক নিয়ে জল্পনা থাকলেও টসের সময় শ্রেয়স (Shreyas Iyer) স্পষ্ট করে দেন, আপাতত অভিজ্ঞ ক্রিকেটারদের উপরেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তাঁর কথায়, বৈভব অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। তবে দলে যাঁরা ধারাবাহিকভাবে ভালো খেলছেন, তাঁদের বাদ দিয়ে এখনই পরিবর্তন আনা হচ্ছে না। সঠিক সময় এলে বৈভব অবশ্যই সুযোগ পাবেন বলেও আশ্বাস দেন ভারত অধিনায়ক।

আরও খবর : বিশ্বকাপের মাঝেই অবসর! আজটেকাতেই শেষ অধ্যায় লিখলেন মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার ওচোয়া

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দল গঠন প্রসঙ্গে শ্রেয়স (Shreyas Iyer) জানান, একাদশে রাখা হয়েছে তিনজন পেসার, এক অলরাউন্ডার এবং দুই স্পিনারকে। দলের ভারসাম্য বজায় রাখতেই এই সংমিশ্রণ বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৈভবকে নিয়ে এর আগেও একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁর বক্তব্য ছিল, তরুণ ক্রিকেটারের প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু শুধুমাত্র অভিষেক করানোর জন্য ভালো ফর্মে থাকা কোনও ক্রিকেটারকে বাইরে বসানো হবে না। পারফরম্যান্সই দলে জায়গা পাওয়ার প্রধান মাপকাঠি। এদিকেএই ম্যাচ দিয়েই ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে নতুন ইনিংস শুরু করলেন শ্রেয়স আইয়ার।

দেখুন অন্য খবর :

Latest News

সেনাদের জন্য কেন্দ্রের বড় উপহার, আজীবন ফ্রি ট্রেনযাত্রার সুবিধা

ওয়েব ডেস্ক : দেশের সাহসী সেনাকর্মীদের জন্য বড় সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সেনা পদক, নৌসেনা পদক...

More Articles Like This