27.5 C
Kolkata

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, ত্রাণে দিলেন ২ কোটি টাকা

Must Read

ওয়েব ডেস্ক : দুই শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত ভেনেজুয়েলার (Venezuela) মানুষের পাশে দাঁড়ালেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার (Neymar) জুনিয়র। জানা যাচ্ছে, জরুরি উদ্ধার ও ত্রাণকার্যের জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২.১ কোটি টাকা) অনুদান (Donation) দিয়েছেন।

জানা গিয়েছে, এই অর্থ দুর্গত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে ব্যবহার করা হবে। নেইমারের (Neymar) কথায়, “ভেনেজুয়েলার মানুষের দুর্দশা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমার এই সামান্য সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে কিছুটা হলেও কাজে লাগবে বলে আশা করি।”

আরও খবর : ভূমিকম্পে ভেঙে গেল সংসার! স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টাইন ফুটবলার

এদিকে জানা যাচ্ছে, ভয়াবহ এই ভূমিকম্পে (Earthquake) এখনও পর্যন্ত অন্তত ১,৪৩০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ৩,২৩৮ জন। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩,১৪২টি পরিবার। ৭.২ এবং ৭.৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্পের পর একাধিক আফটারশকের কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, মাঠেও ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার (Neymar)। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চোট কাটিয়ে দ্রুত ছন্দে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড। স্কটল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে বদলি হিসেবে নেমে খেলেছেন তিনি। কোচের আশা, আগামী ম্যাচে নেইমার আরও বেশি সময় মাঠে থাকতে পারবেন।

দেখুন অন্য খবর :

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This