খেলোয়াড় নয়, এবার কোচ বা মেন্টর? ধোনিকে নিয়ে বড় জল্পনা CSK-তে

Must Read

ওয়েব ডেস্ক : এমএস ধোনিকে (MS Dhoni) ঘিরে ফের উঠেছে বড় প্রশ্ন । ২০২৭ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে তিনি আর ক্রিকেটার হিসেবে খেলবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সিএসকে-র পরবর্তী মরশুমের পরিকল্পনার অনেকটাই নির্ভর করছে ধোনির সিদ্ধান্তের উপর।

আইপিএল ২০২৬-এ একটিও ম্যাচ খেলেননি ধোনি (MS Dhoni)। চোট ও ফিটনেস সমস্যার কারণে পুরো মরশুম মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে আগামী মরশুমে তাঁর খেলোয়াড় হিসেবে ফেরার সম্ভাবনা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এরই মধ্যে খবর, সিএসকে-র পরবর্তী মরশুমের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপাতত থমকে রয়েছে। নতুন নিয়োগ, খেলোয়াড় নেওয়া, ট্রেড এবং নিলামের পরিকল্পনার আগে ধোনির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফ্র্যাঞ্চাইজি,এমনই দাবি উঠে এসেছে রিপোর্টে।

আরও খবর : সেপ্টেম্বরে নয়, ২০২৭-এর শুরুতেই বাংলাদেশ সফরে যেতে পারে ভারত?

ধোনির সামনে মূলত দুটি সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে, তিনি সিএসকে-র হেড কোচের দায়িত্ব নিতে পারেন অথবা মেন্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন। বিশেষ করে দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর দলের পরবর্তী নেতৃত্ব কাঠামো নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে CSK-কে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ধোনি নিজে এখনও IPL থেকে অবসরের কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তাই ২০২৭ সালে তিনি নিশ্চিতভাবেই খেলবেন না, এমন দাবি এখনই করা যাচ্ছে না। তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে CSK সমর্থকরা।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This