কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে খেতাবের দৌড়ে মোহনবাগান

Must Read

ওয়েব ডেস্ক: কলকাতা লিগের (Kolkata Leauge) খেতাবি দৌড়ে হঠাৎ করেই ছবিটা বদলে গেল। সুপার সিক্সের প্রথম ম্যাচের আগ পর্যন্ত পরিসংখ্যান এবং পারফরম্যান্সের বিচারে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। গ্রুপ পর্বে সবচেয়ে সফল দল হওয়ার পাশাপাশি অপরাজিতও ছিল লাল-হলুদ। এমনকি জুনিয়র ফুটবলারদের নিয়েও মোহনবাগানের (Mohun Bagan) আইএসএল দলের বিরুদ্ধে দারুণ লড়াই করেছিল তারা। কিন্তু মাত্র ৯০ মিনিটের ব্যবধানে সেই হিসাব অনেকটাই পাল্টে গেল।

বৃহস্পতিবার কোল ইন্ডিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। ম্যাচটি ৫-১ গোলে জিতে সুপার সিক্সে অভিযান শুরু করেছে সবুজ-মেরুন। ফলে তিন ম্যাচের চ্যাম্পিয়নশিপ পর্বে একটি ম্যাচ খেলার পর মোহনবাগানের সংগ্রহ ৩ পয়েন্ট। ইস্টবেঙ্গলের পয়েন্ট ১। অর্থাৎ পয়েন্টের হিসাবে দুই দলের মধ্যে ব্যবধান এখন দুই। শুধু তাই নয়, গোলপার্থক্যেও চার গোলের সুবিধা নিয়ে এগিয়ে রয়েছে মোহনবাগান।

সুপার সিক্সের অন্য ম্যাচেও ফল ইস্টবেঙ্গলের (East Bengal) পক্ষে যায়নি। মহমেডান স্পোর্টিংয়ের কাছে ০-২ গোলে হেরে গিয়েছে ভবানীপুর। মহমেডান জয়ের ফলে এখনও লড়াইয়ে রয়েছে। তবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বিরুদ্ধে পরপর ম্যাচ জিতে খেতাবের অঙ্ক নিজেদের পক্ষে ঘোরানো তাদের জন্য কঠিন হতে পারে। এই পরিস্থিতিতে কলকাতা লিগের ট্রফি জয়ের রাস্তা অনেকটাই সহজ হয়ে গিয়েছে মোহনবাগানের সামনে।

আরও খবর : রোহিত শর্মাকে আজীবন ব্যান করবে বিসিসিআই? ভাইরাল দাবির নেপথ্যে কী সত্য   

মোহনবাগানকে (Mohun Bagan) এখন অন্য কোনও দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে না। সুপার সিক্সে ইউনাইটেড স্পোর্টস এবং মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে পরের দুই ম্যাচ জিততে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে সবুজ-মেরুন। সেক্ষেত্রে মরশুমের প্রথম ট্রফি উঠবে মোহনবাগানের ঘরে।

তবে ইস্টবেঙ্গলের জন্যও এখনও লড়াই পুরোপুরি শেষ হয়ে যায়নি। প্রথম রাউন্ড শেষে পয়েন্ট ও গোলপার্থক্যে পিছিয়ে পড়লেও অঙ্কের হিসাবে লাল-হলুদের সামনে সুযোগ রয়েছে। মোহনবাগান বাকি ম্যাচগুলির একটিতে ড্র করলেও খেতাবের দৌড়ে থাকতে পারে। তবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে গোলপার্থক্যের হিসাবটিও মাথায় রাখতে হবে।

দুই দলের পয়েন্ট সমান হয়ে গেলে আইএফএর নিয়ম অনুযায়ী পরবর্তী বিচার হবে গোলপার্থক্য। বর্তমানে মোহনবাগান চার গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। তাই ইস্টবেঙ্গলকে বাকি দুই ম্যাচে শুধু জয় পেলেই হবে না, বড় ব্যবধানেও জিততে হবে। আগামী সোমবার এই খেতাবি লড়াইয়ের অঙ্ক আরও পরিষ্কার হতে পারে। ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হবে মোহনবাগান। একই দিনে বারাসতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।

Latest News

প্রয়াত ঠাকুমা, ৯/১১ কাণ্ডে ক্ষতিগ্রস্তদের জয় উৎসর্গ করলেন শেলটন  

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনের (US Open 2026) ফাইনালে উঠলেন বেন শেলটন (Ben Shelton)। ফাইনালে তাঁর প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভ (Alexander...

More Articles Like This