মেয়েদের সমান ছেলেরাও! এশিয়ান গেমস হকিতে চ্যাম্পিয়ন ভারত

Must Read

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসে হকিতে সোনা জিতল ভারতের ছেলেরা। ফাইনালে মালয়েশিয়াকে ৫-১ ফলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল হরমনপ্রীত সিং অ্যান্ড কোং। অধিনায়ক নিজে জোড়া গোল করলেন। ফাইনাল ম্যাচ শেষের দিকে কার্যত একপেশে হয়ে। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার কিছুক্ষণ আগেও ম্যাচের ফল ভারতের পক্ষে ২-১ ছিল। তারপর ছবিটা বদলে যায়।

তৃতীয় কোয়ার্টারের শেষে পেনাল্টি স্ট্রোক থেকে ৩-১ করে ভারত। শেষ কোয়ার্টারে আরও দুটো গোল পুরে দেয়। এরপর শেষ বাঁশি বাজার অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না। শেষ বাঁশি বাজতেই হল ইতিহাস। এই প্রথমবার এশিয়ান গেমসের পরপর দুই সংস্করণে চ্যাম্পিয়ন হল ভারত। অতীতে অলিম্পিক্সে এই কীর্তি থাকলেও এশিয়ান গেমসে এই প্রথমবার।

আরও পড়ুন: নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে এলেন রোহিত শর্মা

ইতিহাস আরও আছে। এই প্রথমবার এশিয়ান গেমসের একই সংস্করণে হকিতে সোনা জিতল দেশের মহিলা এবং পুরুষ দল। ২৪ ঘণ্টা আগে সোনা এনেছিল মেয়েরা, ছেলেরাই বা পিছিয়ে থাকবে কেন! একই কীর্তি এবার ক্রিকেটেও হয়েছে। ভারতের ছেলেদের দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত এশিয়ার কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে হারেননি ক্রেগ ফুলটন। এদিনও সেই রেকর্ড অক্ষত থেকে গেল।

সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম করতে হয়েছিল। শেষ মুহূর্তের গোলে জিতলেও রক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছিল। এদিন সেই প্রশ্নের একেবারে ঠিকঠাক জবাব দিলেন হরমনপ্রীতরা। অধিনায়ক নিজে রক্ষণে স্তম্ভ হয়ে খেলেছেন, সেই সঙ্গে পেনাল্টি কর্নার থেকে অব্যর্থ নিশানায় দুটো গোল করলেন। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়ে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের টিকিটও পেয়ে গেল ভারত।

Latest News

কাজে এল না রাহুলের সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

ওয়েব ডেস্ক : তিন ম্যাচের এদকদিনের সিরিজে অবশেষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। সোমবার চণ্ডিগড়ে ভারতের (India) বিরুদ্ধে...

More Articles Like This