শ্রেয়সের বিকল্প হিসেবে তিলককে ভাবছে ম্যানেজমেন্ট! ২০২৭ বিশ্বকাপের আগে তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা?

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Team India Management)। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিলের নজরে রয়েছে মিডল অর্ডারের জন্য শক্তিশালী বিকল্প তৈরি করা।

এই পরিকল্পনায় উঠে এসেছে তিলক ভার্মার নাম (Tilak Varma)। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বিকল্প হিসেবে তাঁকে ভাবা হচ্ছে। মূলত বাঁহাতি ব্যাটার হিসেবে তিলক ভারতীয় ব্যাটিং অর্ডারে বৈচিত্র্য আনতে পারেন বলেই তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও খবর : সাড়ে ৬ বছর পর ক্লাবের জার্সিতে অভাবনীয় কীর্তি মেসির!

শুধু ব্যাটিং নয়, তিলকের অফস্পিন নিয়েও কাজ করছে টিম ম্যানেজমেন্ট। ওয়ানডেতে প্রয়োজনের সময় কয়েক ওভার বল করে দলের বোলিং বিভাগকে সাহায্য করতে পারেন, এমন একজন ক্রিকেটারকে হাতে রাখতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে।

এদিকে হার্দিক পাণ্ডিয়া এবং নীতীশ কুমার রেড্ডির চোটের প্রবণতাও ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ। তাই মিডল অর্ডারে এমন ক্রিকেটার তৈরি করতে চাইছে দল, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কয়েক ওভার বলও করতে পারবেন।

আগামী অক্টোবর নিউজিল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে ম্যাচ রয়েছে ভারতের। সেই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার পরিবেশের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি দল গঠনের কাজও চালাচ্ছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This