বিশ্বকাপ ফাইনালের পর বড় শাস্তি! ১০ ম্যাচ নির্বাসিত আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ ফাইনালে (World Cup Final) স্পেনের (Spain) কাছে হারের পর মাঠে উত্তেজনা ও হাতাহাতির ঘটনায় বড় শাস্তির মুখে পড়ল আর্জেন্টিনা (Argentina)। ফিফা-র ডিসিপ্লিনারি কমিটি আর্জেন্টিনার তিন ফুটবলারকে নির্বাসিত করেছে। এর মধ্যে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

স্পেনের এরিক গার্সিয়াকে গলা ধরে টানার এবং গাভিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পারেদেসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। তাঁকে ৯০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। আর্জেন্টিনার আর এক ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নির্বাসনের পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

আরও খবর : দ্বিতীয় টেস্টে বড় বদলের ইঙ্গিত, কুলদীপ যাদবের জায়গায় অভিষেক হতে পারে সারাংশ জৈনের

অন্যদিকে থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনা দলের কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা (FIFA)। স্পেনের গাভিকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এই শাস্তির ফলে জাতীয় দলের হয়ে পারেদেসের আগামী ১০টি ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে। ফিফা জানিয়েছে, সংশ্লিষ্ট জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলিতেই এই নির্বাসন কার্যকর হবে। তবে ফিফা-র সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। শুধু ফুটবলারদের নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও একাধিক ঘটনার জন্য মোট ৩ লক্ষ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দুইটি হোম ম্যাচে দর্শকসংখ্যা ৫০ শতাংশে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার ১ লক্ষ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে খরচ করতে হবে।

Latest News

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার।...

More Articles Like This