মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব পুলিশের! কবে থানায় হাজিরা দিতে হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে? দেখুন বড় খবর

Must Read

কলকাতা: লিওনেল মেসিকে (Lionel Messi) ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan Chaos) হওয়া বিতর্ক ও বিশৃঙ্খলার ঘটনায় এবার নতুন মোড়। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) তলব করল বিধাননগর দক্ষিণ থানা। আগামী ৫ জুন, শুক্রবার তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবারই তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত (Satadru Dutta) প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ ও মানহানির মামলা করার কথা ঘোষণা করেছেন।

যুবভারতীতে লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। জামিনে মুক্ত হওয়ার পরই অরূপ বিশ্বাস সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শতদ্রু। অভিযোগের ভিত্তিতে শনিবার এফআইআর দায়ের করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই এবার অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে টাকার পাহাড়, উঁইয়ে খেল ‘যকের ধন’?

এদিকে, শতদ্রু দত্ত দাবি করেছেন, গোটা ঘটনায় তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সেই কারণেই তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ ও মানহানির মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এবার সেই ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব করা এবং শতদ্রুর ক্ষতিপূরণের মামলার ঘোষণায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This