30.8 C
Kolkata

পা ভাঙার চিকিৎসায় তরুণের মৃত্যু! ২২ লক্ষ টাকার বিলের অভিযোগে তদন্তের নির্দেশ

Must Read

ওয়েব ডেস্ক : রাঁচির (Ranchi) একটি বেসরকারি হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন অবস্থায় ১৮ বছরের এক তরুণের মৃত্যুকে (Death) ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মৃতের নাম রাজু কুমার রঞ্জন। পরিবারের অভিযোগ, পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু, চিকিৎসায় গাফিলতির জেরে তাঁর ক্ষতস্থানে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে। গত ১ জুলাই তাঁর মৃত্যু হয়। শুধু তাই নয়, মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ ২২ লক্ষ টাকার বিল দাবি করেছে বলেও অভিযোগ পরিবারের। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা।

ঘটনার জেরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশে রাঁচির জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি, চিকিৎসার পদ্ধতি এবং মৃতের পরিবারের তোলা অভিযোগ খতিয়ে দেখবে। পাশাপাশি রাঁচির ওই হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে।

আরও খবর : অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষ। হাসপাতালের দাবি, সড়ক দুর্ঘটনায় রাজুর শুধু পা নয়, মাথা, বুক ও মেরুদণ্ডেও গুরুতর আঘাত লেগেছিল। তাঁর পায়ে মারাত্মক সংক্রমণের কারণে অঙ্গচ্ছেদের পরামর্শ দেওয়া হলেও পরিবার তাতে সম্মতি দেয়নি। হাসপাতালের আরও দাবি, নিয়ম মেনেই চিকিৎসা হয়েছে। ২২ লক্ষ টাকার নয়, মোট বিল ছিল প্রায় ১৮ লক্ষ টাকা। এর বেশিরভাগই বিমার মাধ্যমে মিটে গিয়েছে, পরিবারের বকেয়া ছিল প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা।

এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলা এবং বেসরকারি হাসপাতালের বিল সংক্রান্ত প্রশ্ন নতুন করে সামনে এসেছে। তদন্তে চিকিৎসায় গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ঢাকার আন্তর্জাতিক সেমিনারে ভারতের ভুল মানচিত্র, মাঝপথেই আপত্তি ভারতীয় কূটনীতিকের

ওয়েব ডেস্ক : ঢাকার একটি আন্তর্জাতিক সেমিনারে ভারতের মানচিত্রে জম্মু ও কাশ্মীরের ভুল উপস্থাপনাকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে আলোড়ন...

More Articles Like This