29.5 C
Kolkata

সাইবার হেনস্থার শিকার! পুলিশের দ্বারস্থ লেখিকা দেবারতি মুখোপাধ্যায়

Must Read

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা লেখিকা তথা রাজ্য সরকারের আধিকারিক দেবারতি মুখোপাধ্যায়কে (Debarati Mukhopadhyay) অনলাইনে হুমকি, কুরুচিকর মন্তব্য ও সাইবার হেনস্থা! এই অভিযোগ তুলে এবার সাইবার পুলিশের (Cyber Police) দ্বারস্থ হলেন তিনি। গত বুধবার এ নিয়ে কলকাতার ডেপুটি কমিশনার (সাইবার ক্রাইমকে)-কে ইমেল মারফত একটি অভিযোগ (Complaint) জানিয়েছেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে, তাঁকে কেন হেনস্থার মুখে পড়তে হল?

ইমেলে দেবারতি মুখোপাধ্যায় (Debarati Mukhopadhyay) দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ইতিহাসভিত্তিক সংবেদনশীল বিষয় নিয়ে লেখালেখি করেছেন। বাংলাদেশ গণহত্যা গ্রেট ক্যালকাটা কিলিং, ধর্মান্তরকরণ-সহ একাধিক বিষয় নিয়ে লিখেছিলেন তিনি। কিন্তু এর জন্য তাঁকে হুমকির মুখোমুখি পড়তে হয়েছে বলেও জানিয়েছেন লেখিকা (Writer)। কিন্তু, এবার টিসিএস নাসিকের (TCS Nashik) তথাকথিত ‘জোরপূর্বক ধর্মান্তর’-এর বিষয় নিয়ে লেখার পর তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁকে কটুক্তি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন।

আরও খবর : হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকালই অসম যাচ্ছেন শুভেন্দু অধিকারী

গত ৪ মে এই বিষয় নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন দেবারতি (Debarati Mukhopadhyay)। সেখানে লিখেছেন নাসিকের ‘জোরপূর্বক ধর্মান্তর’ বিষয় নিয়ে লেখার পর পোস্টটি যখন ভাইরাল হয়, তার পর থেকেই লাগাতার ফোন, কুরুচিকর মন্তব্য এবং প্রাণনাশের হুমকি আসতে শুরু করে। এমনকি কিছু মন্তব্যে তাঁর পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এক মন্তব্যে লেখা হয়, “তোর হাল কি করি দেখ”, যা তিনি সরাসরি প্রাণনাশের হুমকি হিসেবেই দেখছেন।

সেই অভিযোগপত্রে দেবারতি (Debarati Mukhopadhyay) আরও জানিয়েছেন, তিনি একজন সন্তানের মা। ফলে নিজের সন্তানের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে পুলিশকে অবিলম্বে পদক্ষেপ করার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লেখিকা। এছাড়া তাঁকে এবং তাঁর সন্তানকে নিরাপত্তা প্রদানের কথাও জানিয়েছেন। তবে এ বিষয়ে কলকাতা পুলিশের তরফে কোনও রকমের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, দেবারতি মুখোপাধ্যায় (Debarati Mukhopadhyay) হলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা। এর পাশাপাশি তিনি একজন সরকারি আধিকারিক। হার্পার কলিন্স ও রূপা পাবলিকেশন্সের মতো খ্যাতনামা প্রকাশনা সংস্থা থেকে তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। বিভিন্ন সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। গত ৯ মে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সেখানে ভিআইপি হিসেবে গিয়েছিলেন তিনি। সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকাকে এবার কুরুচিকর মন্তব্য এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। আর এ নিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন সাইবার ক্রাইমে (Cyber Crime)।

Latest News

৬ বছর জেলবন্দি, তাও হয়নি বিচার? দিল্লিকাণ্ডে ফের জামিনের আর্জি শারজিল, উমরের

ওয়েব ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় (Delhi Violence Case 2020) ফের জামিনের (Bail) আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন...

More Articles Like This