32.7 C
Kolkata

২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে নিটের ফলাফল?

Must Read

ওয়েব ডেস্ক : নিট পরীক্ষার ফল (NEET Result) প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে। সূত্রের খবর, আগামী ২০ জুলাইয়ের মধ্যেই ফল ঘোষণা করতে পারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষার্থীদের সম্ভাব্য উত্তর সঙ্কেত সংক্রান্ত যাবতীয় আপত্তি পর্যালোচনা করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশ্নফাঁসের অভিযোগের পর গত ২১ জুন পুনরায় নিট পরীক্ষা (NEET Exam) নেওয়া হয়েছিল। পরীক্ষার কয়েক দিনের মধ্যেই সম্ভাব্য উত্তরপত্র প্রকাশ করে এনটিএ। এরপর দেশজুড়ে পরীক্ষার্থীদের কাছ থেকে ১০ হাজারেরও বেশি আপত্তি জমা পড়ে। সেই সব আপত্তি নিষ্পত্তির পরই প্রকাশ করা হবে চূড়ান্ত আনসার কি।

আরও খবর : গাড়ি শিল্পে বড় বিনিয়োগ, ভারতে মারুতির নয়া কারখানার উদ্বোধন করবেন জাপানের প্রধানমন্ত্রী

সূত্রের খবর, আপত্তি যাচাইয়ের পাশাপাশি ওএমআর শিট স্ক্যানের কাজও চলছে। মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার্থীদের উত্তরপত্র এবং আনসার কি চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছে।

যদিও এখনও কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হয়নি এনটিএ-র (NTA) তরফে। তবে মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরুর আগেই ফল প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। এখন শুধু এনটিএ-র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী।

দেখুন অন্য খবর :

Latest News

অবশেষে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল দিল্লি পুলিশ

কলকাতা: টানা ২০ দিন অনশনের পর ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)। সেই পরিস্থিতিতে...

More Articles Like This