ব্রহ্মময়ী স্কুলে দীর্ঘক্ষণ লাইন নিয়ে অশান্তি ভোটারদের, সমস্যার সমাধান করলেন তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য

Must Read

ওয়েবডেস্ক-  ব্রহ্মময়ী স্কুলে (Brahmamayi School) দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী (Central Force)  ও পোলিং অফিসারদের (Polling Officer)  সঙ্গে কথা বলতেই স্বাভাবিক পরিস্থিতি।  নোয়াপাড়া বিধানসভার (Noapara Assembly) অন্তর্গত ব্রহ্মময়ী স্কুলের ভোটকেন্দ্রে এদিন সকাল থেকে ভোটারদের দীর্ঘক্ষণ এক জায়গায় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ার অভিযোগ ওঠে। ভোট দিতে এসে বহু ভোটারই লাইনের ধীর গতির কারণে অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য।

তিনি ভোটকেন্দ্রে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী ও পোলিং অফিসারদের সঙ্গে কথা বলেন এবং লাইনের ধীর গতির বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারপরেই ভোটগ্রহণের প্রক্রিয়া দ্রুততর করা হয় বলে জানা যায়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং ভোটাররা স্বাভাবিক গতিতেই ভোট দিতে শুরু করেন।

আরও পড়ুন-  ‘সিংহম’ অজয় পাল শর্মাকে নিশানা মমতার! ভিনরাজ্যের পুলিশ পর্যবেক্ষক প্রসঙ্গে বললেন তৃণমূল সুপ্রিমো?

উল্লেখ্য, প্রথম দফার পরে আজ ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও বহু একাধিক কেন্দ্রের ভোটার মেশিন খারাপ থাকার অভিযোগ আসে। ফলে দীর্ঘক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। সব থেকে সমস্যায় পড়েন বৃদ্ধ-বৃদ্ধারা। এবার এসআইআর আতঙ্কে সকাল থেকে বুথে বুথে দীর্ঘ লাইন। কিন্তু এসে ইভিএম খারাপ দেখে কমিশনের দিকে ক্ষোভ উগড়ে দেন।

 

Latest News

৩৮০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ওড়িশার শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে ছাত্র আন্দোলনে সৌরভের CJP

ওয়েব ডেস্ক: স্কুলের পাঠ্যবইয়ে একাধিক ভুলের অভিযোগকে কেন্দ্র করে ওড়িশায় (Odisha) চলা ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াল ককরোচ জনতা পার্টি...

More Articles Like This