Forbidden

You don't have permission to access th1s resource.

মাউন্ট এভারেস্ট জয়ের পর অসুস্থ, প্রাণ গেল ভারতীয় দুই পর্বতারোহীর - KolkataTV
28.2 C
Kolkata

মাউন্ট এভারেস্ট জয়ের পর অসুস্থ, প্রাণ গেল ভারতীয় দুই পর্বতারোহীর

Must Read

ওয়েব ডেস্ক : মর্মান্তিক ঘঠনা। মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয় করেছিলেন ভারতীয় দুই পর্বতারোহী (Mountaineer)। কিন্তু, সেই জয়ের পর নামার সময় অসুস্থ হয়ে মৃত্যু হল তাঁদের। শুক্রবার নেপাল (Nepal) সরকারের তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যাচ্ছে, ভারতীয় দুই পর্বতারোহীর নাম অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে। এই ঘটনা নিয়ে নেপালের ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক ঋষি ভাণ্ডারি বলেছেন মাউন্ট এভারেস্ট জয় করে নামার সময় দুই পর্বতারোহী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদেরকে উদ্ধারের চেষ্টাও করা হয়েছিল। কিন্তু, প্রাণে বাঁচানো গেল না তাঁদেরকে।

আরও খবর : বন্ধ হোক ঘোমটা প্রথা! ‘কান’-এর মঞ্চ থেকে মোদিকে বিরাট বার্তা অভিনেত্রীর

জানা গিয়েছে, গত বুধবার সন্দীপ এভারেস্ট (Mount Everest) জয় করেছিলেন। কিন্তু পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নিচে নামার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর শেরপারা অভিযান চালিয়ে তাঁকে এভারেস্টের ‘ব্যালকনি’ এলাকা থেকে উদ্ধার করে। তাঁকে বাঁচানোর শেষ চেষ্টাও করেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। যার ফলে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। এদিকে অরুণ বৃহস্পতিবার বিকেলে পৌঁছেছিলেন এভারেস্টের চুড়ায়। কিন্তু নিচে নামার সময়েও তিনিও অসুস্থ হয়ে পড়েছিলেন। যার কারণে মৃত্যু হয় তাঁরও।

নেপাল প্রশাসন সূত্রে খবর, চলতি মরশুমে এখনও পর্যন্ত পাঁচ জন এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তাঁর আগে তিনজন নেপালি পর্বতারোহীও প্রাণ হারিয়েছিলেন বলে খবর। আর ভারতীয় দুই পর্বতারোহী মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

দেখুন অন্য খবর :

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This