30.5 C
Kolkata

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ‘সন্দেহজনক’ গতিবিধি, নেতাজি ইন্ডোর যাচ্ছেন মমতা

Must Read

কলকাতা: গণনার আগেই উত্তাল রাজ্য রাজনীতি। উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) স্ট্রং রুমের ভিতরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করলেন কুণাল ঘোষ।প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে বসে পড়লেন শশী পাঁজা (Shashi Panja), কুণাল ঘোষ (Kunal Ghosh)। ভিতরে কী কাজ হচ্ছে, নির্বাচন কমিশনকে তা জানাতে হবে বলেই দাবি দুই তৃণমূল প্রার্থীর।সেই অবস্থানে যোগ দিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) যাচ্ছেন বলে তৃণমূল সূত্রের খবর।

স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তৃণমূল। অসুরক্ষিত অবস্থায় রয়েছে স্ট্রং রুম, দাবি তৃণমূলের। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “সাড়ে তিনটে পর্যন্ত স্ট্রংরুমে সামনে দলীয় কর্মী-সমর্থকরা ছিলেন। তাঁদের বিকেলের দিকে সরিয়ে দেওয়া হয়। আচমকা ই-মেল পাঠিয়ে জানানো হয় বিকেল চারটের সময় ফের খোলা হবে স্ট্রংরুম। আমরা তখন দলীয় কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করি। জিজ্ঞেস করি, তোমরা আছো? তাঁরা জানান, চলে গিয়েছেন।তখন আমরা দু’জনে দৌড়ে আসি। ”নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রংরুমের সামনে বসে রয়েছেন শশী পাঁজা, কুণাল ঘোষ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রংরুমের সামনে পৌঁছচ্ছেন মমতা। এ দিনই মমতা বার্তা দিয়েছিলেন, স্ট্রংরুম থেকে গণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময়ে কারচুপি হতে পারে। তিনি নিজেই স্ট্রংরুম পাহারা দেবেন বলে জানিয়েছিলেন।

আরও পড়ুন: স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সন্দেহজনক গতিবিধি, অবস্থান বিক্ষোভে কুণাল-শশী

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে কে বা কারা ঢুকেছেন এবং কী করে ঢুকেছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। ওই স্ট্রংরুমের ভিতরে রাখা বৈদ্যুতিন ভোটযন্ত্রে (ইভিএম) কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশীর দাবি, ভিতরে কী কাজ হচ্ছে, নির্বাচন কমিশনকে তা জানাতে হবে।তৃণমূলের অভিযোগ, এই স্ট্রংরুমে ভিতরে যে ইভিএম মেশিন রয়েছে সেখানে এই কেন্দ্রের ভিতরে একাধিক লোক রয়েছে। তারা ওই ইভিএম মেশিন নিয়ে কিছু একটা করছেন। কুণাল ঘোষের অভিযোগ, স্ট্রং রুমের ভিতরে যে ক্যামেরা আছে সেখানের ছবি বাইরে বসে দেখা যাচ্ছে, সেই ছবিতেই এই দৃশ্য দেখা যায় বলে অভিযোগ।তৃণমূলের দুই প্রার্থীর অভিযোগ, “লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাচ্ছে ভিতরে কাজ হচ্ছে। হাতে হাতে ব্যালট ঘুরছে ভিতরে। অথচ সিইও বলছেন, ভিতরে কিছু হচ্ছে না। যদি পোস্টাল ব্যালটের কাজই হয়। তবে সেগুলি কোথা থেকে এল?” শশী পাঁজাও বলেন, “স্ট্রংরুম অত্যন্ত স্পর্শকাতর। তা খুললে অবশ্যই প্রতিটি রাজনৈতিক দলকে জানাতে হবে। কেন জানানো হল না?”

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This