কলকাতা: বাইরে যাওয়ার জন্য বিমান ধরতে জেলাবাসীকে আর ছুটে আসতে হবে না শহর কলকাতায়। কারণ, বিজেপি সরকারের (BJP Government) প্রথম রাজ্য বাজেটে (WB State Budget 2026) জেলায় জেলায় একাধিক বিমানবন্দর (New Airport In West Bengal) গড়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dashgupta)।
সোমবার রাজ্য বাজেট পেশের মাঝে বাংলার জেলায় জেলায় উন্নয়নের স্বার্থে এই বরাদ্দ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, এবার পুরুলিয়া আর মালদহে তৈরি হবে বিমানবন্দর। হাসিমারা ও কলাইকুণ্ডা বিমানবন্দর সম্প্রসারণে জমি দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দরের কাছে আরও একটি নতুন বিমানবন্দর গড়ার ঘোষণা করেন স্বপন দাশগুপ্ত।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
