সকাল ১১টা পর্যন্ত ফলতায় পড়ল ৪২.৮৩ শতাংশ ভোট

Must Read

ওয়েব ডেস্ক : ফলতায় (Falta) চলছে পুনর্নির্বাচন (Re election)। ২৮৫টি ভোট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ (Election)। এই আসনগুলি নিয়ে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪২.৮৩ শতাংশ। এদিন মোটের উপর এই আসব গুলিতে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই জানা যাচ্ছে। আর ভ্যাপসা গরমের মধ্যেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ।

বলে রাখা দরকার ফলতায় (Falta) এবার কোনও প্রতিদ্বন্দি নেই বললেই চলে। কারণ নির্বাচনের কিছুদিন আগেই তৃণমূলের (TMC) প্রার্থী জাহাঙ্গির খান জানিয়েছেন তিনি এই লড়াইয়ে নেই। এদিক সকাল থেকেই খোঁজ নেই তৃণমূল প্রার্থীরও।

আরও খবর : মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী

এদিকে এই নির্বাচনের জন্যও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই নির্বাচনের জন্য ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সুরক্ষায় মোতায়েন করা হয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় জওয়ানও। সঙ্গে রয়েছে কুইক রেপন্স টিমও রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাজ্যে শেষ হয়েছিল বিধানসভার ভোট। কিন্তু, ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। ইভিএমে আতর, কালি, টেপ লাগানোর মতো এভিযোগ উঠেছিল। তার পর পুনর্নির্বাচনের দাবি তোলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। এর পর এই আসনের জন্য রিপোর্ট তলব করেছিল কমিশন। তার পর পুনর্নির্বাচনেরই সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরেই ২১ মে ফলতায় শচলে পুর্নির্বাচন। আর ভোটগণনা হবে আগামী ২৪ মে (রবিবার)।

দেখুন অন্য খবর :

Latest News

২০২৯-এর আগেই ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি! মুম্বই থেকে বড় বার্তা অমিত শাহের

ওয়েব ডেস্ক : ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় লক্ষ্যের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

More Articles Like This