থানায় থানায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, পুলিশ ও দমকলের প্রস্তুতি খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট

Must Read

ওয়েব ডেস্ক : পুলিশ প্রশাসন কতটা সক্রিয়, জরুরি পরিস্থিতিতে দমকলের প্রস্তুতি কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার সকালে আচমকা পরিদর্শনে বের হলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কোনও আগাম খবর না দিয়েই একের পর এক থানা, কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার এবং দমকলের সদর দফরে পৌঁছে যান তিনি।

সকালে প্রথমে বন্দর এলাকার ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে থানার কাজকর্ম, নথিপত্র এবং সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি প্রতিটি থানায় মহিলাদের সহায়তার জন্য হেল্পডেস্ক তৈরির প্রক্রিয়া কতটা এগিয়েছে, তা নিয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

আরও খবর : বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবেদন খারিজ হাইকোর্টে

দুটি থানা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী যান লালবাজারে। সেখানে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের সঙ্গে বৈঠক করেন তিনি। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। এরপর লালবাজার থেকে দমকলের সদর দফতরে যান শুভেন্দু অধিকারী। কোনও দুর্ঘটনা বা বিপর্যয়ের সময় দমকল কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে, কী ধরনের প্রস্তুতি রয়েছে—এই সমস্ত বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সূত্রে খবর, পুরো সফরটাই ছিল আকস্মিক। আগে থেকে এই পরিদর্শনের বিষয়ে কোনও নির্দিষ্ট পরিকল্পনা জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীও এদিন আচমকা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।

Latest News

পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা, সাংসদ এবং বিরোধী নেতাদের চা-চক্রে আমন্ত্রণ রাহুলের

ওয়েব ডেস্ক : ভোট চুরির অভিযোগ এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বিতর্কে আন্দোলনের পরবর্তী রণকৌশল ঠিক করতে বিরোধী...

More Articles Like This