9.5 C
New York

স্ট্র-রুমের ভিতরে মমতাকে নজরদারি শুভেন্দুর এজেন্টের, পোস্ট করে দাবি বিজেপি নেতার

Must Read

কলকাতা: ভোট মিটতেই শুরু স্ট্রংরুম বিতর্ক। ক্ষুদিরাম অনুশীলনের বাইকে কুণাল-শশীর (Kunal Ghosh-Sashi Panja) ধরনা থেকে শুরু করে তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষ। বৃষ্টি মাথায় করেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান শাখওয়াত মেমোরিয়ালে। প্রথমে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠলেও পরে স্ট্রং রুমের ভিতরে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানেও চলল জোর টক্কর। অসন্তোষ প্রকাশ করেন পুলিশের ভূমিকায়। বলেন, ‘নেতাজি ইন্ডোরে যেটা আমরা দেখেছি ক্ষুদিরামে এটা হলে তো মুশকিল না! আমাকে তো দেখতে হবে, মানুষ যে ভোটটা দিয়েছে, সেই ভোটটা যেন রক্ষা করা যায়। নির্বাচন কমিশনের হাতে। তারা যদি নিজেদের দায়িত্ব পালন করতে না পারে, এটা তো তাদের দোষ, তাদের ব্যর্থতা।’এই ঘটনার পর শুভেন্দু অধিকারী পোস্ট করে জানান, ‘কোনও বাড়তি সুবিধা নেওয়া থেকে ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় স্ট্র রুমের ভিতরের ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে দেখা গেল, একদিকে বসে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঠিক মুখোমুখিই বসে রয়েছেন শুভেন্দুর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস। ছবিতে তাঁকে চিহ্নিত করে দিয়েছেন শুভেন্দু। শুভেন্দুর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহারায় রেখেছিলেন তাঁর নির্বাচনী এজেন্ট। কেন? ক্যাপশনে লেখেন, “উনি যতই চেষ্টা চালান না কেন, কোনও রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন যাতে উনি কোনও অসৎ উপায় অবলম্বন করতে না পারেন…”।ক্যাপশনে লেখেন, “ভবানীপুর নির্বাচনী এলাকা-সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী, মাননীয়াকে কোনওরকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে।

আরও পড়ুন: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে বসেছে গার্ডরেল, সমস্ত গতিবিধিতে নজর কেন্দ্রীয় বাহিনীর

Latest News

ফের উত্তপ্ত হবে পশ্চিম এশিয়া? ট্রাম্পের পদক্ষেপ নিয়ে জল্পনা

ওয়েব ডেস্ক : ফের উত্তপ্ত হতে চলেছে পশ্চিম এশিয়া (West Asia)? সূত্রের খবর, আবারও হয়তো ইরানে (Iran) হামলার প্রস্তুতি...

More Articles Like This